সিরাজগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে লাকি খাতুন (২৮) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গৃহবধুর স্বামী বাস চালক আলমগীর হোসেন (৪০) কে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ।

নিহত লাকি খাতুন তার তার স্বামী বাস চালক আলমগীর হোসেন উপজেলার গারাদহ ইউনিয়নের চর-নবীপুর গ্রামের বাসীন্দা। তারা তালগাছি বাজার সংলগ্ন বুলবুল হাজীর বাসায় বেশ কিছুদিন যাবৎ ভাড়া থাকতেন।

জানা যায়, মঙ্গলবার (১লা মার্চ) সকালে আলমগীর হোসেনের প্রতিবেশীরা লাকি খাতুনের আত্মহত্যার খবর পেয়ে তার ঘরে প্রবেশ করে দেখতে পায় লাকি খাতুন ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে ঝুলছে। প্রতিবেশীদের উপস্থিতিতে লাকি খাতুনের স্বামী আলমগীর হোসেন পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটকে রাখে।

পরে শাহজাদপুর থানায় খবর দেওয়া হলে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাকি খাতুনের লাশ উদ্ধার করে ও লাকি খাতুনের স্বামী আলমগীর হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান বলেন, আমরা লাশ উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হবে তিনি।

আরও বলেন, স্থানিয় জনগন নিহত লাকি খাতুনের স্বামীকে আটকে রেখে থানা পুলিশের হাতে তুলে দিলে আমরা জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *