বিজ্ঞাপন নির্মাণে হাত দিলেন তৌহিদ হক

বিনোদন ডেস্ক: বাংলাদেশে বিজ্ঞাপনের বাজার কত বড় তা নিয়ে কোনো জরিপ নেই৷ তবে কিছু প্রতিষ্ঠান তাদের নিজস্ব পদ্ধতিতে একটি হিসাব করে থাকে৷ এদিকে, বিজ্ঞাপন নিয়ে প্রচলিত ধারণা দিন দিন পালটে যাচ্ছে৷ বিজ্ঞাপন- শব্দটি শুনলে আমাদের প্রত্যেকের মাঝেই বিরক্তি আর আকর্ষণ মিলে একটি মিশ্র অনুভূতির সৃষ্টি হয়৷

কোনো টিভি অনুষ্ঠানের মাঝে এই জিনিসটা হাজির হলে আমাদের বিরক্তির সীমা থাকে না ৷ কারণটা জানা, এখন অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বিজ্ঞাপন নয়, যেন বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে অনুষ্ঠান দেখতেই বেশি অভ্যস্ত আমরা!এমনটাই বলছিলেন তরুন বিজ্ঞাপন নির্মাতা তৌহিদ হক।

“একটিভ হিলিং” বিজ্ঞাপনের মাধ্যমে যাত্রা শুরু করলো তৌহিদ হকের সিপিসি প্রডাকশন হাউজ । একটিভ হিলিং এর মূল থিম হলো ‘’Live Life pain free’’। একটিভ হিলিং ফিজিক্যাল থেরাপি মুলত একটি আমেরিক্যান হেলথ কেয়ার । তিনটি শাখা নিয়ে আমেরিকায় খুব ভালোভাবেই কার্যক্রম পরিচালনা করে আসছে অনেক বছর। বিজ্ঞাপনটি আমেরিক্যান বাঙ্গালী কমিউনিটির জন্যই বানানো। এটি প্রচার হবে সকল বাংলা চ্যানেলে।

তরুন বিজ্ঞাপন নির্মাতা তৌহিদ হক বলেন- ‘‘রুচি পালটায়, ফ্যাশন পালটায়, আর বিজ্ঞাপন নির্মাতাদের এর সঙ্গে তাল মিলিয়েই পালটাতে হবে ৷ এমনটা নয় যে প্রতিবারই নতুন আইডিয়া পুরনো আইডিয়ার চেয়ে ভালো হবে ৷ কিন্তু তা অবশ্যই পুরনোটার চেয়ে ভিন্ন এবং তা বর্তমান রুচির সঙ্গে মিলবে ৷” এমন ভাবনা নিয়েই শুরু করলাম সিপিসি প্রোডাকশন।

উল্লেখ্য, গত ২৬ তারিখ পুবাইলের কৃষ্ণচূড়া রিসোর্টে সম্পন্ন হলো একটিভ হিলিং এর বিজ্ঞাপনের শুটিং। এই বিজ্ঞাপনে কাজ করেছেন রকি খান, হিন্দোল রয়,নীলিমা এবং ৩জন শিশু শিল্পী। ডিওপি ছিলেন আসিক এবং লাইটে জয়নাল।

নির্মাতা তৌহিদ হক বলেন -এটি আমার প্রথম বিজ্ঞাপনের কাজ তাই একটু নার্ভাস ছিলাম তবে সবার সহযোগীতায় আনন্দঘন পরিবেশে শুটিংটা শেষ করতে পেরেছি । এখন পোষ্টের কাজ চলছে, ইডিট, কালার শেষে সাউন্ডের কাজ করবেন পাপ্পু এবং মিউজিক করবেন চিরকুটের জাহিদ নীরব ভাই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *