গোপালপুর বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন এমপি ছোট মনির

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সাংসদ ছোট মনির।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সক উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা পরিষদ স্কুলের ভিত্তিপ্রস্থর স্থাপনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন।

এছাড়াও গোপালপুর থেকে ফলদা রাস্তা প্রশস্তকরন, সূতী বলাটা থেকে মনতলা রাস্তা পাকাকরণ, হাউলভাঙ্গা থেকে মাহমুদপুর রাস্তা পাকাকরণ, কোনাবাড়ি রাস্তা, খরুরিয়া রাস্তা পাকাকরণ উদ্বোধন করেন। এছাড়াও শীতবস্ত্র বিতরণ ও সৈয়দপুরে আলোচনা সভায় বক্তব্য রাখেন।

এ সময় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-২ আসনের জাতীয় সংসদ সদস্য এমপি ছোট মনির, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার মোঃ পারভেজ মল্লিক।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আলিম আল রাজি, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জিএম ফারুক,
হেমনগর ইউনিয়নের চেয়ারম্যান রওশন খান আইয়ুব, মির্জাপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম লাভলু, আলম নগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য এসএম রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল জামান আরিফ তালুকদার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শফিকুল ইসলাম শফিক, আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *