যমজ দুই ভাইয়ের সঙ্গে যমজ দুই বোনের বিয়ে

পাবনা: পাবনার ঈশ্বরদীর দরিনারিচা এলাকায় যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁর মহাদেবপুরের যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে হয়।

যমজ ভাইয়েরা হলেন, নওগাঁর মহাদেবপুর সেকেন্দার আলী মণ্ডলের ছেলে সেলিম মাহমুদ ও সুলতান মাহমুদ। তারা দুজনই একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন।

যমজ বোনেরা হলেন, ঈশ্বরদীর দরিনারিচা এলাকার কাপড় ব্যবসায়ী মো. কুদ্দুস খানের মেয়ে মোছা. সাদিয়া ও মোছা. নাদিয়া। দুজনই কলেজের শিক্ষার্থী।

সাদিয়া ও নাদিয়ার বাবা মো. কুদ্দুস খান জানান, আমার যমজ মেয়ের বিয়ে একই বাড়িতে যমজ ভাইয়ের সঙ্গে হওয়ায় আমাদের দুই পরিবার খুবই আনন্দিত। আল্লাহতা আলার কাছে তাদের জন্য দোয়া করি।

জানা যায়, সাদিয়ার সঙ্গে সেলিম মাহমুদের এবং নাদিয়ার সঙ্গে সুলতান মাহমুদের বিয়ে হয়েছে।

এদিকে জোড়া মিলিয়ে একইসময়ে তাদের বিয়ে হওয়ায় বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। বিয়েতে অতিথি ছাড়াও কয়েকশ’ উৎসুক জনতা ভিড় করেন। সবাই তাদের জন্য শুভ কামনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *