সুযোগ পেলে আমি নিজেই মারপিট করব: মেহজাবীন

দেশীয় নাটকের অঘোষিত রানী মেহজাবীন চৌধুরী। গত কয়েক বছরে তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার অভিনীত প্রায় সব নাটকই দর্শক পছন্দের তালিকায় থাকে। বিশেষ করে তার রোমান্টিক দৃশ্যে মুগ্ধ দর্শকরা।

যদিও কখনো কোনো মারপিটের দৃশ্যে দেখা যায়নি তাকে। তবে ভবিষ্যতে কখনো সুযোগ পেলে নিজেই মারপিট করবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি সংবাদমাধ্যমকে মজার ছলেই এ কথা জানান মেহজাবীন।

তার কাছে জানতে চাওয়া হয়, সে যদি কখনো অ্যাকশন ঘরানার কোনো সিনেমা তৈরি করে তাহলে নায়ক হিসেবে কাকে নেবে। জবাবে মেহজাবীন বলেন, অ্যাকশন তো অনেকভাবেই হয়। সেটা মুখ দিয়েও হয়, ফাইটিং করেও হয়। আসলে গল্প ছাড়া বলা মুশকিল। আর এ সময় ফাইটিংয়ের ব্যাপারে বলেন, সুযোগ পেলে আমি নিজেই মারপিট করব।

অভিনেত্রী রোমান্টিক দৃশ্যে নায়ক পছন্দের বিষয়ে বলেন, সব নায়কই আসলে ভালো রোমাঞ্চ করতে পারে। এখনো আসলে ডায়লগ-স্ক্রিপ্ট ছাড়া বলা অনেক বেশি কঠিন। চরিত্র যাকে ডিমান্ড করে তাকেই নিতে হবে।

তিনি তার পছন্দের সিনেমার বিষয়ে বলেন, এই মুহূর্তে আমার অভিনীত ‘রেডরাম’ সিনেমাটি খুব ভালো লাগছে। এটা খুব ভালো। হয়তো বা দর্শকদের যদি অনেক বেশি সাড়া পাওয়া যায় তাহলে এটাই হয়তো আমার প্রিয় সিনেমা হয়ে থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *