জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা দীর্ঘদির ধরে অভিনয় করলেও ব্যক্তিগত কারণে মাঝে অভিনয় থেকে কিছুদিন বিরতিতে ছিলেন তিনি। তবে সব ভুলে আবারও অভিনয়েই মন দিয়েছেন এই অভিনেত্রী।
এদিকে সংগীত তারকা ইমরান মাহমুদুলের সঙ্গে প্রেম করছেন প্রভা, এমন গুঞ্জন অনেকদিনের। গত জানুয়ারির প্রথম দিকেই বিষয়টি নিয়ে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় ওঠে। যদিও তাদের পক্ষ থেকে কোনো স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আগে নিয়মিতই ইমরানের সঙ্গে তোলা ছবি শেয়ার করতেন প্রভা। আবার একে-অপরের ছবিতে প্রেমময় মন্তব্য করতেও দেখা যেত। কিন্তু গণমাধ্যমে তাদের প্রেমের বিষয়টি উঠে আসার পর থেকে নীরব হয়ে গেছেন দুজনেই।
মাঝে বেশ কিছুদিন প্রভা নিজেও চুপ ছিলেন। কদিন হলো ফের সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়েছেন অভিনেত্রী। তবে নিজের ছবিতেই মাতিয়ে রাখছেন ভক্তদের। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) একটি তরতাজা চবি পোস্ট করেছেন প্রভা।
টুকটুকে লাল গাউন পরে একটি চেয়ারে খালি পায়ে বসে আছেন প্রভা। খোলা চুল বুকের ওপর এলিয়ে আছে। নিচের দিকে ঝুলিয়ে রাখা ডান হাতে লাল জুতা। ছবিটির ক্যাপশনেই নিজেকে সিঙ্গেল দাবি করলেন প্রভা। লিখেছেন, ‘পৃথিবীর দুটো জিনিস কখনো লুকিয়ে রাখা যায় না, তা হলো প্রেম ও লাল জামা। বিঃদ্রঃ আমি সিঙ্গেল!’
এই ছবি তোলার ক্রেডিটে কারও নাম শেয়ার করেননি প্রভা। সেখানে হার্ট ইমোজি দিয়েছেন তিনি। এতেই প্রভার সিঙ্গেল দাবি করার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়েছে। হার্ট ইমোজি দেওয়ায় অনেকেই ভাবছেন, ভালোবাসার মানুষই তার এই ছবি তুলে দিয়েছেন।
