Home দেশের খবর ঢাকা কালিয়াকৈরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কালিয়াকৈরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

0
211

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর): গাজীপুরের কালিয়াকৈর পৌরসভাস্থ পূর্ব চান্দরা এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে পূর্ব চান্দরা তপনের বাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একশত চল্লিশ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলেন- ঠাকুরগাঁ জেলার রানীশংকৈল উপজেলার ধর্মঘর এলাকার মৃত দীন মোহাম্মদের ছেলে ওয়াজেদ আলী (২২) ও একই জেলার হরিপুর থানার টেংরিয়া পশ্চিম ঝাড়বাড়ী এলাকার সাইদুলের ছেলে এমতাজুল ইসলাম (২৪)।

কালিয়াকৈর থানার (উপ পরিদর্শক) আজিম হোসেন জানান, বাড়ি ভাড়া থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে একশত চল্লিশ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here