Home বিনোদন মিথিলাকে আটকানো কঠিন: সৌরভ

মিথিলাকে আটকানো কঠিন: সৌরভ

0
157

দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় চলছে আলোচিত সিরিজ ‘মন্টু পাইলট’-এর দ্বিতীয় সিজনের কাজ। আর সেই শুটিং সেটটা পুরোটাই মাত করে রেখেছেন অভিনেত্রী মিথিলা। তার দৌরাত্ম্যে নাকি নাকানিচুবানি খাচ্ছেন অভিনেতা সৌরভ দাস ওরফে ‘মন্টু’। মিথিলার বিরুদ্ধে মধুর অভিযোগ তুলেছেন কলকাতার অভিনেতা সৌরভ দাস।

গত ১২ জানুয়ারি কালীঘাটে পূজা দিয়ে শুট শুরু হয়। একাধিক স্থানে চলছে কাজ। সেখানেই নাকি নানা সময়ে নানা মেজাজে মিথিলা সাইকেল চালিয়ে সাইসাই চক্কর কাটছেন। কখনো হিম হিম ভোর রাতে ভেজা শরীরে রাস্তায় দাঁড়িয়ে অঝোরে কাঁদতে দেখা গেছে। আর ‘কাঁচা বাদাম’ গান শুনলেই তার সঙ্গে নেচেই চলছেন তিনি।

ভারতীয় পত্রিকা আনন্দবাজারের কাছে সৌরভের দাবি, ‘“কাঁচা বাদাম” গান কানে গেলে শুট ভুলে সেটের মধ্যেই উদ্দাম নাচ নাচছেন মিথিলা! তাকে আটকানো কঠিন। খুব দ্রুত সবার সঙ্গে মিশে গিয়েছেন মিথিলা।’

উল্লেখ্য, কলকাতায় এখন ‘মন্টু পাইলট’ সিরিজের দ্বিতীয় মৌসুমের কাজ চলছে। যেখানে এবারের প্রধান আকর্ষণ বহ্নি অর্থাৎ মিথিলা। তার বিপরীতে আছেন মন্টু বা সৌরভ দাস। এটি নির্মাণ করছেন দেবালয় ভট্টাচার্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here