ছাড়পত্র পেলো রাজ-পরীমণির প্রথম সিনেমা

সিনেমা হলে প্রদর্শনের জন্য ছাড়পত্র পেলো রাজ-পরী অভিনীত প্রথম ছবি ‘গুণিন’। যে ছবিটি করতে গিয়ে প্রেম-বিয়ে ও সন্তানের স্বাদ গ্রহণ করেন ঢাকাই ছবির আলোচিত এই জুটি।

ছবিটি নির্মাণ করেছেন গিয়াস উদ্দিন সেলিম। জানান, ২০ ফেব্রুয়ারি ছাড়পত্রটি হাতে পান। খুব দ্রুত প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এটি।

সিনেমার পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘সেন্সর সার্টিফিকেট পেয়েছে। এটা আমাদের পুরো দলের জন্য খুবই আনন্দের সংবাদ। সেন্সর বোর্ডের দু-একজন আমাকে জানিয়েছেন যে, তাঁদের সিনেমাটা খুব ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি গুণিন সিনেমা হলে মুক্তি পাবে। হলে চলার পর সিনেমাটি আবার চরকির পর্দায় দর্শক দেখতে পারবেন। আমার ধারণা, দর্শক সিনেমাটি উপভোগ করবেন। সিনেমায় যাঁরা অভিনয় করেছেন, প্রত্যেকে চমৎকার পারফরম্যান্স দেখিয়েছেন। আমি পরিচালক হিসেবে সবার কাজে খুবই খুশি। দর্শক সিনেমা দেখলেই বুঝতে পারবেন যে সবাই খুব ডেডিকেটেড ছিলেন।’

গুণিন সিনেমার মুখ্য দুই চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ ও পরীমনিকে। তারা সিনেমার গল্পে রাবেয়া-রমিজ। এই সিনেমার শুটিং করতে গিয়েই পরিচয়, তারপর প্রণয়, অতঃপর পরিণয়।

সিনেমার রাবেয়া-রমিজ এখন বাস্তবে বেঁধেছেন সংসার। তবে সিনেমায় তাদের পরিণতি কি হয়? সিনেমাতেও কি তারা বাঁধতে পারবেন এমন সুখের সংসার? এমন প্রশ্নের উত্তর পেতে হলে গিয়ে দেখতে হবে পূর্ণদৈর্ঘ্য সিনেমা গুণিন।

গুণিন সিনেমার নাম চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। সেই সঙ্গে দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ আরও অনেককেই দেখা যাবে এই সিনেমায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *