Home আলোচিত শুরুতেই নজর কেড়েছেন মেহজাবীন

শুরুতেই নজর কেড়েছেন মেহজাবীন

0
189

টেলিভিশন দুনিয়ার রানি বলা হয় মেহজাবীন চৌধুরীকে। সুন্দরী প্রতিযোগিতা থেকে অভিনয় সবখানেই যার সফল পদচারণা। এই ভালোবাসা দিবসে তার অভিনীত একাধিক নাটক প্রচারিত হয়েছে। যেগুলো দর্শকপ্রিয়তা পাচ্ছে।

তবে সেসব নাটকের আলোচনা ছাড়িয়ে গেছে মেহজাবীন অভিনীত ওয়েব ফিল্ম ‘রেডরাম’র কারণে। প্রথম ওয়েব সিনেমাতেই রীতিমতো মুগ্ধ করেছেন অভিনয়ে। নজর কেড়েছেন সকলের। এখানে একেবারে চরিত্রের সঙ্গে মিশে গেছেন তিনি।

নীলা চরিত্রে মেহজাবীনের লুক ছিল তাক লাগার মতো। এই এক চরিত্রের জন্য এ অভিনেত্রী দুইমাস অন্য কোনো কাজ করেননি। পুরোপুরি মনোযোগ দিয়ে প্রথম ওয়েব ফিল্মটিতে অভিনয় করেন মেহজাবীন।

তিনি বলেন, আমি আসলে গল্পের প্রেমে পড়ে গিয়েছিলাম। গল্প শুনেই মুগ্ধ হয়েছিলাম। তখনই মনে হয়েছিল, আমি রেডরাম-এর পার্ট হতে চাই। চরিত্রের জন্য যা করতে হয় করবো। তাই নিজের প্রথম ওয়েব সিনেমা হিসেবে এটাকেই বেছে নিয়েছি। কেমন হয়েছে, সেটা আপনারা বলবেন। আমরা পুরো টিম দিনরাত এক করে কাজ করেছি। ১২০ ভাগ দেয়ার চেষ্টা করেছি।

‘রেডরাম’ একটি থ্রিলার ঘরানার ওয়েব সিনেমা। ইংরেজিতে ‘রেডরাম’কে উল্টো করলে হয় মার্ডার। গল্পের মতো নামেও একটি থ্রিল রাখার জন্যই এ পদ্ধতি অবলম্বন করেছেন নির্মাণ সংশ্লিষ্টরা।

এই ওয়েব ফিল্মে আরেকজন চমক ছিলেন আফরান নিশো। তবে এখানে মেহজাবীন-নিশো জুটি নয়। দু’জন আলাদা আলাদা চরিত্রে অভিনয় করেছেন। এখানে নিশোকে দেখা গেছে গোয়েন্দা চরিত্রে।

‘রেডরাম’ ওয়েব প্ল্যাটফরম চরকির জন্য নির্মিত পরিচালক ভিকি জাহেদের একটি কনটেন্ট। ১৭ই ফেব্রুয়ারি এটি মুক্তি পেয়েছে এই প্ল্যাটফরমে। এতে আরও অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, নাদিয়া, নাসিরসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here