Home দেশের খবর ঢাকা ঘাটাইল প্রেসক্লাবের আয়োজনে কবিতা উৎসব অনুষ্ঠিত

ঘাটাইল প্রেসক্লাবের আয়োজনে কবিতা উৎসব অনুষ্ঠিত

0
147

মো: রকিবুল হাসান, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: “মন ও মননে মায়ের ভাষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঘাটাইল প্রেসক্লাবের আয়োজনে কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘাটাইল প্রেসক্লাব কার্যালয়ে এ কবিতা উৎসব অনুষ্ঠিত হয়।

ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি খান ফজলুর রহমানের সভাপতিত্বে ও আলোক হেলস্থ কেয়ার এন্ড ফাউন্ডেশন হাসপাতালের সহযোগীতায় কবিতা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো.সোহাগ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলোক হেলস্থ কেয়ার এন্ড ফাউন্ডেশন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন, ঘাটাইল সরকারী জি.বি.জি. কলেজের সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা শামসুল আলম মনি, সাবেক সহকারী অধ্যাপক জি.বি.জি. কলেজের জুলফিকার-ই-হায়দার,উদীচি সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান কায়কোবাদ জজ, সাধুটি স্কুলের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, কবিও লেখক নজরুল ইসলাম চান, কাউন্সিলর এস.এম.সাহেদ আহম্মেদ, কবি মতিয়ারা মুক্তা,ঘাটাইল প্রেসক্লাবের সহ সভাপতি উত্তম কুমার আর্য্য,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ,সদস্য মাজহারুল ইসলাম শিহাব, মো: আল আমীন রহমান, মো: রকিবুল হাসান,ঘাটাইল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সম্রাট বাবর সহ ঘাটাইল প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

কবিতা উৎসবে অংশ নেন ঘাটাইলের বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কবি এবং লেখকরা। অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here