ঢাকাই সিনেমার এই সময়ের নায়িকা পূজা চেরি। সদা হাস্যোজ্জ্বল এই নায়িকা লাইভে এসে কাঁদলেন।
রোববার (২০ ফেব্রুয়ারি) রাতে হঠাৎ লাইভে আসেন পূজা। সেখানেই অঝোরে কাঁদতে দেখা যায় এ ‘পোড়ামন ২’ সিনেমার নায়িকাকে।
পূজার কাঁদার পেছনে কারণ, তার পোষা বিড়ালটি নয় তলার বারান্দা থেকে পড়ে মারা গেছে। আর বিষয়টির কারণে শোকাচ্ছন্ন তিনি। ফেসবুক লাইভে এসে কাঁদতে কাঁদতে বিষয়টি শেয়ার করেন এই নায়িকা।
পূজার বলেন, ‘চার বছর ধরে আমরা একসঙ্গে রয়েছি। সকালেও গোসল করিয়েছি। কিন্তু কী হলো বারান্দা থেকে পড়ে গেছে বা লাফ দিয়ে। সে নিয়মিতই ওদিক দিয়ে ঘুরে আসলেও এবার আর ফিরে এলো না। ’
পূজা জানান, সঙ্গে সঙ্গে নিচে নেমে ক্ষতবিক্ষত বেড়ালটিকে নিয়ে ওপরে আসেন।
এসময় লাইভে ওরনা দিয়ে ঢেকে রাখা বিড়ালটির দিকে দেখিয়ে ফের কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী। নিজের পোষা বিড়ালটিকে হারিয়ে ভেঙে পড়েছেন এই অভিনেত্রী।
প্রিয় প্রাণীটিকে শিগগিরই সমাহিত করবেন তিনি।
ঢাকাই সিনেমার অন্যতম ব্যস্ত নায়িকা পূজা। মুক্তির অপেক্ষায় আছে তার ‘গলুই’, ‘শান’ ও ‘হৃদিতা’ সিনেমাগুলো। সম্প্রতি শুটিং শুরু করেছেন ‘নাকফুল’ নামে আরও একটি সিনেমার।
