বাগদান সেরেছি, বিয়ে করিনি: আঁচল

এক দশক আগে সিনেমার অভিনয়ে অভিষেক হয়েছিল চিত্রনায়িকা আঁচলের। ক্যারিয়ারের শুরুতেই শীর্ষ নায়কদের বিপরীতে নায়িকা হয়ে আলোচনায় জায়গা করে নেন এই অভিনেত্রী। তবে কয়েক বছর আগে নানা কারণে সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নেন এই অভিনেত্রী। কিছুদিন বিরতির পর আবারো অভিনয়ে সক্রিয় হয়েছেন এই চিত্রনায়িকা।

কোনো প্রচার-প্রচারণা ছাড়াই আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘মাফিয়া’ নামে একটি ছবি। শাহীন সুমন পরিচালিত এ ছবিটির নির্মাণ শুরু হয় ওয়েব সিরিজ হিসেবে। অথচ সিনেমা হিসেবে মুক্তি পায় হলে। এতে অভিনয় করেছেন চিত্রনায়িকা আঁচল। ছবি ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে এক জাতীয় দৈনিকের সঙ্গে কথা বলেন তিনি।

প্রশ্ন: প্রচারণা ছাড়াই আপনার অভিনীত ‘মাফিয়া’ মুক্তি পেয়েছে। এভাবে মুক্তি পাওয়ার কারণ কী?

আঁচল: আমিও আজ জানলাম ছবিটি হলে মুক্তি পেয়েছে। এর বেশি কিছু আমিও জানিনা। কেনো প্রচারণা নেই সেটা আামি বলতে পারব না। এটা প্রযোজনা সংস্থার ব্যাপার।

প্রশ্ন: ছবিটি তো ওয়েব সিরিজ হিসেবে নির্মাণ হয়েছে। সিনেমা হিসেবে মুক্তি পেলো কিভাবে?

আঁচল: হ্যাঁ, মাফিয়ার নির্মাণ শুরু হয় ওয়েব সিরিজ হিসেবে। অনেক পর্ব নির্মাণের পর যুক্ত হই আমি আর ইমন। আমাদের যুক্ত হওয়ার পরই এটা সিনেমা হবে বলে জানান এটা শাহীন সুমন ভাই। আমরা সিনেমা হিসেবেই মাফিয়াতে অভিনয় করেছি।

প্রশ্ন: শুটিংয়ের শুরুতেই জানতেন এটা সিনেমা?

আঁচল: আমি আর ইমন সিনেমা হিসেবেই অভিনয় করেছি এতে। কারণ শাহীন ভাই আমাদের বলেছেন, মাফিয়া তো ওয়েব সিরিজ বানাচ্ছি এর ফাঁকে তোমাদের নিয়ে যেটা করবো সেটা ওয়েব সিরিজ না এটা হবে সিনেমা। শুরু থেকেই এটার গল্প সিনেমার মতো করেই ভাবা হয়েছে। অ্যারেজমেন্টও সিনেমার মতোই ছিলো। সিনেমা হলে রিলিজ দেবে এটাও সবাই জানতাম।

প্রশ্ন: প্রায় পাঁচ বছর পর আপনার কোনো ছবি হলে রিলিজ পেল। এই পাঁচ বছর নতুন ছবিতে অভিনয় করেননি?

আঁচল: আমার সর্বশেষ ছবি ‌’দাগ’ মুক্তি পায় ২০১৭ সালে। পরে দেড় বছরের মতো আর কাজ করা হয়নি। ২০১৯ সাল থেকে আমি আবার কাজ শুরু করি। এই মুহুর্তে দশটির ছবিতে অভিনয় করছি। এর মধ্যে রয়েছে মিজানুর রহমানের ‘রাগি’, জুয়েল ভাইয়ের ‘চিৎকার’ ও মনতাজুর রহমান আকবরের তিন ছবি ‘আয়না’, ‘কাজের ছেলে, ও ,ঘর ভাঙা সংসার। এছাড়াও ফরিদুল হাসানের ‘কর্পোরেট’ ছাড়াও বেশ কিছু ছবির শুটিং শেষ হয়েছে।

প্রশ্ন: মাঝে সিনেমা করেননি কেনো?

আঁচল: বলতে পারেন ভালো সিনেমায় আমাকে কেউ নেয়নি তাই করিনি। আবার অনেক গল্প আমার পছন্দ হয়নি তাই করা হয়নি।

প্রশ্ন: বিয়ে নাকি সেরে ফেলেছেন?

আঁচল: না এখনো বিয়ে করিনি। তবে বাগদান হয়েছে। এ বছরই ভালো সময় দেখে বিয়ের আনুষ্ঠানিকতা সাড়বো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *