Home বিনোদন মান্নার কোটি কোটি ভক্তদের সাপোর্ট আমার প্রয়োজন: শেলী মান্না

মান্নার কোটি কোটি ভক্তদের সাপোর্ট আমার প্রয়োজন: শেলী মান্না

0
258

বাংলা চলচ্চিত্রের সুপারস্টার নায়ক মান্না। যিনি তার বাস্তুবধর্মী অভিনয় দিয়ে জয় করে নিয়েছিলেন কোটি ভক্তের মন। প্রিয় এই নায়ক চলে যাওয়ার ১৪ বছর পূর্ণ হয় ১৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। ২০০৮ সালের এ দিনে তিনি মাত্র ৪৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

তাকে হারানোর শোক এখনও বয়ে বেড়াচ্ছেন স্ত্রী শেলী মান্না। একমাত্র সন্তান সিয়ামকে নিয়ে জীবন কাটাচ্ছেন। তবে মান্নাপুত্র সিয়াম যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ফিল্ম এবং মিডিয়া স্টাডিজ নিয়ে লেখাপড়া করছেন।

শুধু মৃত্যুদিনে মান্নাকে স্মরণ নয়, বরং প্রতিটি দিনই শেলী মান্না তার স্বামী মান্নাকে স্মরণ করেন।

শেলী মান্না বললেন, মান্না এখনও আমার অনুভূতির সবটুকু জায়গা জুড়ে মিশে আছে। আমার কাছে প্রতিটি দিনই মান্নার প্রয়াণ দিবস। সবসময় তার জন্য দোয়া করি, মান্না যেখানে আছেন সেখানে যেন শান্তিতে থাকেন।

‘১৪ বছর আগে মান্না মারা যাওয়ার পর একমাত্র পুত্রকে নিয়ে একাকী জীবনযাপন করছি’ উল্লেখ করে শেলী মান্না বলেন, এই কঠিন পৃথিবীতে আমি আমার একমাত্র সন্তানকে নিয়ে একাকী বসবাস করছি। চারপাশে মুখোশধারী মানুষ। আমাদের অনেকভাবে অনিষ্ঠ করেছে। তবে আমি আজও মান্নার স্মৃতি নিয়ে বেঁচে আছি, ভালো আছি। সে আমার সামাজিক ও মানসিক সাপোর্ট।

তিনি বলেন, কোটি কোটি টাকার বিনিময়ে মান্নাকে আর ফিরে পাবো না। তার চলে যাওয়ার যে শূন্যতা আমার ও আমার সন্তানের মধ্যে সেটা কোনোদিনই পূরণ হবে না। তবে আমার সন্তানের জন্য সবসময় উজ্জীবিত থাকি। মান্নাকে দেশের কোটি কোটি মানুষ আজও ভালোবাসে। তাদের মাঝে মান্না আজীবন বেঁচে থাকবেন। আমার বিশ্বাস, তাদের দোয়ায় মান্না শান্তিতে আছেন।

এতোকিছুর পর মাঝেমধ্যে শেলী মান্নাকে কাঠগড়ায় তোলেন অনেকেই। তিনি জানালেন, ‘এখনও প্রশ্নবানে জর্জরিত হতে হয়।’

শেলী মান্না বলেন, আমি নারী বলে এতোকিছু শুনতে হবে? আমি কি সারাজীবন ডিপ্রেশনে থাকবো? আমার সন্তানের মধ্যে এই প্রভাব যদি কোনোভাবে পড়ে তাকে কে দেখবে? ব্যবসা বাণিজ্য যা আছে দেখার জন্য আমাকে এগিয়ে যেতে হবে। এজন্য মান্নার কোটি কোটি ভক্তদের সাপোর্ট আমার প্রয়োজন। তারা যদি আমাকে সাপোর্ট করে তবে আমি সামনে এগুতে পারবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here