নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি: টাংগাইলের নাগরপুরে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) উপজেলা হলরুমে নাগরপুর উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত ই জাহানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাংগাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ প্রমুখ।
