চিত্রনায়িকা নিপুণকে রাস্তায় প্রকাশ্যে হুমকি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করা চিত্রনায়ক নিপুণ আক্তার বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। প্রকাশ্যে রাস্তায় তাকে হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্যটি নিশ্চিত করেন নায়িকা।

নিপুণ জানান, সোমবার (১৪ ফেব্রুয়ারি) ফুল কেনার জন্য বাসা থেকে বনানী সুপার মার্কেটে যাচ্ছিলেন। পথিমধ্যে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তার সামনে আসে। নিপুণ ভেবেছিলেন, তারা হয়ত সহায়তা চায়। তবে পরক্ষণেই ওই লোকেরা তাকে মামলা থেকে সরে যাওয়ার কথা বলেন এবং না সরলে নিপুণের ক্ষতি হবে বলেও হুমকি দেয়।

অন্যদিকে নিপুণ দাবি করেন, তিনি এখনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাধারণ সম্পাদক।

সংবাদ সম্মেলনে নিপুণের পাশে ছিলেন নির্বাচনে আপিল বোর্ডের প্রধান নির্মাতা সোহানুর রহমান সোহানসহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *