ধুতি পরে ছেলেকে নিয়ে কোথায় ছুটলেন আমির খান?

বলিউড সুপারস্টার আমির খান ধুতি আর সুতির কুর্তা পরে মুম্বাইয়ের রাস্তায় বেরিয়ে পরলেন। সঙ্গে ছিল ছেলে আজাদ রাও খান। এমনই দৃশ্য ক্যামেরাবন্দি করেন পাপ্পারাজিরা।

‘লাগান’ সিনেমায় ভূবনের ভূমিকায় আমির খানকে দেখা গিয়েছিল খাটো ধুতি আর কুর্তা পরে। সম্প্রতি আমিরের এমন বেশভূষা দেখে সেই সিনেমার কথাই মনে করলেন তার ভক্তরা। মূলত ছেলে আজাদ রাও খানকে নিয়ে বেরিয়েছিলেন মুম্বাই শহরের এক জুতার দোকানে। সেই দৃশ্যই এখন ছবি-ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, আমির খান যখন ক্যামেরার সামনে পোজ দিতে ব্যস্ত, তার মধ্যেও পিতৃদায়িত্ব এড়ালেন না। ছেলে ঠিকঠাক গাড়িতে বসেছে কিনা সেদিকেও নজর রয়েছে তার।

আমির খান ও তার দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের ছেলে আজাদ। ২০২১ সালে ১৫ বছরের দাম্পত্যজীবনের বিচ্ছেদ ঘোষণা করেছেন বলিউডের এই তারকাজুটি। তবে তাদের বন্ধুত্ব এখনও বজায় রয়েছে।

বিচ্ছেদের সময় যৌথ বিবৃতিতে আমির খান এবং কিরণ রাও জানিয়েছিলেন, ‘একসঙ্গে কাটানো এই ১৫টা বছর সুন্দরে আমরা আজীবনের অভিজ্ঞতা, আনন্দ, হাসি ভাগ করে নিয়েছি। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বিশ্বাস, সম্মান এবং ভালোবাসা বেড়েছে। এবার আমরা আমাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি- সেখানে আমরা স্বামী, স্ত্রী নই। তবে আমরা বাবা-মা থাকব এবং অবশ্যই একে অপরের পরিবার থাকব’।

বিবৃতিতে আমির-কিরণ আরও জানিয়েছিলেন, ‘আমরা বিচ্ছেদের পরিকল্পনা বেশ কিছু সময় আগেই করে ফেলেছিলাম, এখন আমরা বিষয়টা জনসমক্ষে আনতে স্বচ্ছন্দবোধ করছি। আমরা আলাদা থাকলেও আমরা কিন্তু একই পরিবারের অংশ, সেভাবেই আমরা জীবনটা ভাগ করে নেব। আমরা আমাদের সন্তান আজাদের প্রতি সমর্পিত, যাঁকে একসঙ্গেই আমরা বড় করব’।

আমির খান ও কিরণ রাও-এর প্রথম আলাপ ‘লগন’-এর সেটে। ২০০৫ সালের ২৮ ডিসেম্বর বিবাহ বন্ধনে বাঁধা পড়েছিলেন তাঁরা। বিয়ের ছয় বছর পর জন্ম হয় এই জুটির একমাত্র সন্তান আজাদ রাও খানের। কিরণের আগে রিনা দত্তের সঙ্গে সংসার করেছেন আমির। প্রথম স্ত্রীর সঙ্গে তাঁর দুই সন্তান- ইরা খান ও জুনেইদ খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *