Home বিনোদন শিল্পী সমিতি থেকে আমিও পদত্যাগ করতে পারি: অরুণা বিশ্বাস

শিল্পী সমিতি থেকে আমিও পদত্যাগ করতে পারি: অরুণা বিশ্বাস

0
171

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পর সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নাকি নিপুণ বসবেন তা এখন আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে আদালতে শুনানি হওয়ার কথা থাকলেও নিপুণের আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে সাধারণ সম্পাদক পদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের শুনানির জন্য আগামী ২২ ফেব্রুয়ারি দিন ঠিক করেছে হাইকোর্ট।

এমন পরিস্থিতিতে নায়ক রুবেল ও নায়িকা রোজিনার পদত্যাগের পর এবার অরুণা বিশ্বাসের পদত্যাগের গুঞ্জন উঠেছে। তবে গুঞ্জন নাকি সত্যিই তিনি পদত্যাগ করতে যাচ্ছেন, তা জানতে গণমাধ্যমের সঙ্গে কথা হয় অরুণা বিশ্বাসের।

পদত্যাগের বিষয়ে তিনি বলেন, ‘নোংরামি সহ্য হচ্ছে না। আমিও পদত্যাগ করতে পারি। আজকের দিনটি দেখব। তারপর সিদ্ধান্ত নেবো।’

অরুণা বিশ্বাস বলেন, ‘আমরা শিল্পী মানুষ। মানুষের ভালোবাসা আছে আমাদের প্রতি। কিন্তু কিছু কাজের জন্য মানুষ সমালোচনা করছেন। এত নোংরামি ভালো লাগছে না।’

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এটা তো জাতীয় নির্বাচন নয়? একটি সমিতির নির্বাচন। এটা নিয়ে এত কিছু কেন?’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সামনে অনেক কাজ আছে। কাজ দিয়েই টিকে থাকতে হবে। আমাকে শিল্পী বানিয়েছে চলচ্চিত্র এবং আমার কাজ। সমিতি বানায়নি।’

‘সামনে অনেক কাজ আছে। দেশের বাইরে যেতে হবে। সেজন্য সমিতিতে সময় দিতে পারাটা কঠিন হবে। এ জন্য পদত্যাগ করতেও পারি,’ বলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here