জায়েদ খানের পক্ষে পিরোজপুরে স্থানীদের মানববন্ধন

পিরোজপুর: চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে পিরোজপুর টাউন ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পিরোজপুরের সর্বস্তরের জনগনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক চন্দ্র শেখর হালদার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য দিপঙ্কর মাতা মিন্টু, যুবলীগ নেতা সাগর সিকদার, সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস মেজবাহ উদ্দিন সাবুসহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, চিত্রনায়ক জায়েদ খানের জনপ্রিয়তা নষ্ট করতে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির বার বার নির্বাচিত সফল সাধরাণ সম্পাদক।

তাকে এই পদ থেকে সরাতে ইতিমধ্যে কয়েকবার মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালিয়েছে একটি পক্ষ। আমরা পিরোজপুরবাসী এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

বক্তারা আরো বলেন, পিরোজপুরে হিন্দু পরিবারের জমি দখল নিয়ে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে একটি মহল মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ ও তথ্য প্রকাশ করছেন। তিনি ওই জমি দখল বা ওই ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত নয়।

উল্লেখ্য গত ১৩ ফেব্রুয়ারি চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে বাড়ী ও ক্লিনিক দখলের অভিযোগ তুলে ঢাকায় মানববন্ধন করে পিরোজপুরের একটি হিন্দু পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *