নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: “সত্যের সন্ধানে প্রতিদিন্” এই শ্লোগ্রানকে সামনে রেখে নাগরপুরে কেক কাটার মধ্য দিয়ে দৈনিক ‘আমার সংবাদ’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় পত্রিকার ৯ম বর্ষপূর্তি ও ১০ বছরে পদার্পণ উপলক্ষে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ লাউঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার মোঃ সুজায়েত হোসেন এবং নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা, নাগরপুর প্রেসক্লাব ও নাগরপুর মডেল প্রেসক্লাব এর সাংবাদিক বৃন্দরা।
নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক বাবুর সভাপতিত্বে ও দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার প্রতিনিধি ইউসুফ হোসেন লেনিন এর সঞ্চলনায় কেক কাটা অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন। এছাড়াও মুঠোফোনের এক বার্তায় নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ জাকিরুল ইসলাম উইলিয়াম ও সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী (সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান) দৈনিক আমার সংবাদ পত্রিকাটির ১০ বছরে পদার্পণ উপলক্ষে শুভকামনা জানিয়েছেন।
উক্ত কেক কাটা অনুষ্ঠান ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নাগরপুর প্রেসক্লাব সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ আক্তারুজ্জামান বকুল, নাগরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক মজলুমের কন্ঠ প্রতিনিধি মোঃ এরশাদ মিয়া, দৈনিক জবাব দিহি সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন, জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর ইউনিট সহ-সভাপতি ও সাপ্তাহিক আল মিনার প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন ডেভিড, নাগরপুর মডেল প্রেসক্লাব সভাপতি ও দৈনিক নবচেতনা প্রতিনিধি খালেদ মাহমুদ সুজন, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক এই বাংলা প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ খিজির, দৈনিক জনবাণী প্রতিনিধি তোফাজ্জল হোসেন তুহিন, সাপ্তাহিক লোকধারা প্রতিনিধি গোপাল সরকার, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি মোঃ মহিদুল ইসলাম রাশেদ, দৈনিক আজকের বসুন্ধরা প্রতিনিধি মোঃ আশরাফুল হক বাবু, দৈনিক সংগ্রাম প্রতিনিধি ডা. এম এ মান্নান প্রমুখ।
