Home আলোচিত ছেলে-মেয়েকে আইপিএল নিলামে পাঠালেন শাহরুখ খান

ছেলে-মেয়েকে আইপিএল নিলামে পাঠালেন শাহরুখ খান

0
226

বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। প্রতি বছর এটি ভারতে আয়োজিত হয়। ২০২২ সালের আসর শুরু হতে যাচ্ছে শিগগির। এ উপলক্ষে আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে আপিএলের নিলাম।

আইপিএলের অন্যতম দল কলকাতা নাইট রাইডার্স। যেটির মালিকানায় আছেন বলিউড কিং শাহরুখ খান। তবে এবারের নিলামে শাহরুখ নিজে অংশ নিচ্ছেন না। পাঠিয়েছেন তার ছেলে আরিয়ান খান ও মেয়ে সুহানা খানকে। তারাই কেকেআর-এর প্রতিনিধিত্ব করছে।

গত বছরের অক্টোবরে মাদক কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান খান। এরপর চার সপ্তাহ কারাগারেও থেকেছেন। মাদককাণ্ডের পর এবারই প্রকাশ্যে দেখা গেল আরিয়ানকে।

কলকাতা নাইট রাইডার্সের যৌথ মালিকানায় আছেন বলিউডের অভিনেত্রী জুহি চাওলাও। তিনি তার মেয়ে জাহ্নবীকে নিয়ে অংশ নিচ্ছেন নিলামে।

বেশ কয়েক বছর আগে আরিয়ান আর জাহ্নবী কেকেআরের হয়ে নিলামে অংশ নিয়েছিলেন। সেই সময় তাঁদের ছবি ব্যাপকহারে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

পরবর্তী প্রজন্মকে নিয়ে জুহি বলেছিলেন, ‘কত কিছুই মনে চলছিল। একটা তো অবশ্যই এটা যে প্রকৃতির নিয়ম কতই মধুর! এক ঝলকে আরিয়ানকে দেখলে সবার মনে হয় তরুণ শাহরুখ খান, আর জাহ্নবীর মধ্যে আমি নিজেকে খুঁজে পাই!’

আরিয়ান-জাহ্নবী দু’জনেরই ক্রিকেটের প্রতি আকর্ষন রয়েছে, জানিয়েছিলেন জুহি।

গত বছর অক্টোবরে গোয়াগামী এক ক্রুজ থেকে এনসিবির হাতে গ্রেফতার হন আরিয়ান খান। প্রায় মাসভর জেলবন্দি থাকবার পর বম্বে হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্তি পায় শাহরুখ পুত্র। তবে মাদক বিতর্ককে দূরে ঠেলে একবার ফের লাইমলাইটে আরিয়ান। আর এর জন্য আইপিএলের চেয়ে বড় মঞ্চ আর কী হতে পারে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here