হানিমুনে মৌনি, একদিনের হোটেল ভাড়া কত?

চারদিকে সাদা বরফে ঘেরা। বাইরে উড়ছে বরফকণা। সেখানেই একটি হোটেলে নানা ভঙ্গিমায় ছবি তুলেছেন বলিউড অভিনেত্রী মৌনি রায়। বিয়ের পর স্বামী সূরজ নাম্বিয়ার সঙ্গে ভূস্বর্গ কাশ্মীরে উড়ে গেছেন হানিমুনে। ইনস্টাগ্রামে তাঁর সেসব ছবি ভাসছে। ছবিগুলো দেখে বোঝা যায়, স্বামীর সঙ্গে বেশ দুর্দান্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।

গুলমার্গে ‘দ্য খাইবার হিমালয়ান রিসর্ট এবং স্পা’তে গিয়ে উঠেছেন মৌনি এবং সূরজ। দুধ সাদা বরফে মোড়া পাহাড়ের কোলে অবস্থিত এই পাঁচতারা হোটেল। এই লাক্সারিয়াস রিসর্টের ঝলক নেটমাধ্য়মে শেয়ার করেছেন মৌনি।

রিসর্টের অন্দরে পুলের ধারে বসে পোজ দিতে দেখা গিয়েছে নায়িকাকে। পিছনে কাঁচের ওপার থেকে সাদা বরফের চাদরে মোড়া পাহাড় স্পষ্ট। ছবি পোস্ট করে ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘বেবি বাইরে খুব ঠান্ডা..’।

হিমালয়ের পীর পাঞ্জাল পর্বতমালার আফারওয়াত শৃঙ্গের দৃশ্য হোটেল থেকে দেখা যায়। বড় কাঁচের জানালা দিয়ে রিসোর্টের অন্দর থেকে বাইরের দৃশ্য আরামদায়কভাবে উপভোগ করা যায়। দিনের বেলা অতিথিরা বরফে ঢাকা পাহাড়ে স্কিইং করতে যেতে পারেন।

এত সুন্দর এই হোটেলে থাকতে মৌনি রায়ের গুনতে হয় কত জানেন? দিনে ৩২ হাজারের বেশি রুপি। বলে রাখা ভালো, বলিউড অভিনেত্রী সারা আলী খানও গুলমার্গে এসে এ হোটেলে উঠেছিলেন।

পাঁচতারা এই রিসর্টে কাশ্মীরি খাবারের পাশাপাশি আন্তর্জাতিক খাবার পরিবেশন করা হয় এবং একটি টেরেস রেস্তোরাঁও রয়েছে। অতিথিরা হোটেলে পুলে সাঁতার কাটার পাশাপাশি টেবিল টেনিস এবং স্নুকারও খেলতে পারেন। জায়গাটি বিখ্যাত গুলমার্গ গন্ডোলা থেকে মাত্র ১০ মিনিটের হাঁটার দূরত্বে। যা অতিথিদের কংডুরি পর্বতে নিয়ে যায়। হোটেল থেকে গাড়িতে ১০ মিনিটের দূরত্বে গল্ফ কোর্স রয়েছে। এখান থেকে শ্রীনগর বিমানবন্দর ৫৯.৯ কিলোমিটার দূরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *