Home বিনোদন এবার শ্রাবন্তীকে নিয়ে নতুন গুঞ্জন, কে এই যুবক?

এবার শ্রাবন্তীকে নিয়ে নতুন গুঞ্জন, কে এই যুবক?

0
182
শ্রাবন্তী

টালিউডের প্রথম সারির অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। তার তৃতীয় বিয়ে ভাঙা এবং নতুন প্রেম নিয়ে পশ্চিমবঙ্গের গণমাধ্যম সরগরম অনেক দিন ধরেই।

রোশান সিংয়ের সঙ্গে গত বছরই সম্পর্ক ছেদ করেছেন তিনি। তবে এখনো তাদের বিচ্ছেদ আইনিভাবে কার্যকর হয়নি বলে শোনা যায়। এরই ফাঁকে এক ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছেন শ্রাবন্তী।

সম্প্রতি মধ্যপ্রাচ্যের বিলাসবহুল শহর দুবাইতে ঘুরতে গেছেন শ্রাবন্তী। সেখানে গিয়ে স্বল্পবসনায় ক্যামেরাবন্দি হয়ে ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন ছবি। ওই ছবি নিয়ে হয়েছে সমালোচনা।

আবারও ঘটল একই কাণ্ড। এবার এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ রূপে দেখা গেল শ্রাবন্তীকে। সেই ছবি নিয়ে উঠেছে বিতর্কের ঝড়।

অসংখ্য আপত্তিকর মন্তব্যে ভরে গেছে ছবিটির কমেন্ট বক্স। কেউ লিখেছেন, ‘শেষমেশ বাচ্চা ছেলেটাকেও ছাড়লে না!’ আরেকজন লিখেছেন, ‘কে এটা? শ্রাবন্তীর ছেলে নাকি নতুন বয়ফ্রেন্ড?’ আরেক অনুসারী জানতে চেয়েছেন, ‘এটা কয় নাম্বার?’

যদিও শ্রাবন্তী কিংবা ওই যুবক কেউই কোনো প্রতিক্রিয়া জানাননি। জানা গেছে, যুবকটির নাম সোহেল দত্ত। তিনি টালিউডের এ প্রজন্মের অভিনেতা ও রাজনৈতিক কর্মী। টিভি সিরিয়ালের পাশাপাশি সিনেমা ও ওয়েব প্ল্যাটফর্মেও কাজ করেন সোহেল।

শ্রাবন্তীর সঙ্গে সোহেলের ভাই-বোনের মতো সম্পর্ক। বছর খানেক আগে শ্রাবন্তীও সোহেলকে নিয়ে পোস্ট দিয়েছিলেন। টালিউডের সুপারস্টার দেব, বনি সেনগুপ্ত, কৌশানি মুখার্জিসহ অনেকের সঙ্গেই এই যুবকের নিয়মিত ওঠা-বসা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here