চমকের প্রেমে মজেছেন সালমান মুক্তাদির!

আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে জিয়াউদ্দিন আলম নির্মাণ করেছেন নাটক ‘চিরকুট’। নাটকটিতে জুটি হয়ে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেতা সালমান মুক্তাদির ও রোকেয়া জাহান চমক। এছাড়াও রয়েছেন সুস্মিতা সিনহা, হোসাইন সাঈদি ও শিখা খান ও মোইন খান।

নাটকের গল্পে দেখা যাবে উচ্চবিত্ত পরিবারের মেয়ে হৃদিতা। গাড়ি ড্রাইভ করে নিজেই, বাসায় শুধুমাত্র তার মা আর সে থাকে। নিয়মিত শরীরচর্চা তার অভ্যাস।

একদিন সকালে ছাদে ব্যায়াম করতে গিয়ে একটি গোলাপ ফুল ও সঙ্গে চিরকুট রাখা দেখলে কৌতূহলবসত চারদিকে খুঁজতে থাকে। দেয়ালের আড়াল থেকে কেউ তাকে ফলো করছে বুঝতে পেরে সে অন্য খেলায় মেতে ওঠে। সে ওই চিরকুটে নিজের ফোন নম্বর লিখে রেখে আসে।

আর সেই সূত্র ধরে সোহানের সঙ্গে হৃদিতার প্রথম কথা বলা, তারপর বন্ধুত্ব এবং পরবর্তীতে ভালবাসার সম্পর্ক তৈরি হয়। একসঙ্গে মিশতে গিয়ে হৃদিতার ওভার স্মার্টনেসের কাছে সোহান বারবার বোকা সেজে যায়। ইচ্ছা করে সোহানকে বারবার বোকা বানানোর বিষয়টি হৃদিতা খুব এনজয় করে।

কখনও রেস্টুরেন্টে, কখনও রাস্তায়, কখনও শপিংমলে, আবার কখনও মাঝরাতে ডেকে হৃদয়কে বোকা বানায় হৃদিতা। ঘটতে থাকে মজার মজার সব ঘটনা।

আগামী ১২ ফেব্রুয়ারি রাত ৮টায় আরটিভিতে নাটকটি প্রচার হবে। এছাড়া আরটিভির অফিসিয়াল ইউটিউ চ্যানেলে এটি উন্মুক্ত করা হবে। নাটকটির কাহিনী লিখেছেন বিদ্যুৎ রায়। চিত্রগ্রহণ করেছেন জুয়েল হাসান।

নাটকের টাইটেল গানটি গেয়েছেন কাওসার খান ও প্রমা শেখ। এর কথা লিখেছেন পরিচালক নিজেই। সুর ও সংগীতায়োজনে কাওসার খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *