Home আলোচিত সেই মুসকানকে লাখ টাকা দিতে চান ভালুকার উপজেলা চেয়ারম্যান

সেই মুসকানকে লাখ টাকা দিতে চান ভালুকার উপজেলা চেয়ারম্যান

0
218

ভারতের কর্ণাটকে হিজাব পরে কলেজে ঢুকতে গিয়ে একদল গেরুয়া ওড়না পরা তরুণের বাধার মুখে পড়ে ‘আল্লাহু আকবর’ বলে রুখে দাঁড়িয়েছেন একা এক ছাত্রী। এ ঘটনার ভিডিও সামাজিক যোগমাধ্যমে ভাইরাল হলে হাজার হাজার মানুষ ওই ছাত্রীকে প্রশংসায় ভাসিয়েছেন।

এরই ধারাবাহিকতায় ময়মনসিংহের ভালুকার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ওই ছাত্রীকে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ফেসবুক পোস্টে আবুল কালাম আজাদ লেখেন, ‘আল্লাহু আকবার বলা মেয়েটির জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করলাম। জানি না কীভাবে দেব? দেওয়ার ব্যবস্থা থাকলে জানাবেন। আল্লাহু আকবার।

জানতে চাইলে আজাদ সংবাদমাধ্যমকে বলেন, ‘নিজের অধিকার রক্ষায় তীব্র বাধার মুখেও সাহসী ভূমিকা পালন করেছেন মুসকান খান। তিনি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এমন সাহসী ভূমিকার জন্য অভিনন্দন। দূতাবাসের মাধ্যমে আমি তাকে ১ লাখ টাকা পুরস্কার হিসেবে পাঠাব।’

ভারতের কর্ণাটকের স্কুলগুলোতে হিজাব পরা নিষিদ্ধের বিষয়ে মুখোমুখি গেরুয়া স্কার্ফধারী ও হিজাবের দাবিতে আন্দোলনরতরা। একপক্ষ যেমন আন্দোলন করছেন শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার অধিকার নিয়ে, ঠিক সে সময় তাদের মুখোমুখি অবস্থান নিয়েছেন সেখানকার গেরুয়া স্কার্ফধারীরা। তাদেরও দেখা যাচ্ছে গেরুয়া স্কার্ফ নিয়ে হিজাববিরোধী প্রতিবাদে শামিল হতে।

চলমান এই ইস্যুতে একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, হিজাব পরা মুসকানের পিছু পিছু আসতে থাকে একদল গেরুয়া স্কার্ফধারী। সে সময় তারা ‘জয় শ্রীরাম’ বলে স্লোগান দিচ্ছিল। দলটি তাকে কলেজ ভবন পর্যন্ত অনুসরণ করে।

সে সময় মুসকান ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করতে শুরু করেন। তখন কর্মকর্তারা তাকে সেখান থেকে সরিয়ে নেন।

হিজাব ইস্যুতে রাজ্যের বহু স্কুল-কলেজে বিক্ষোভ চলছে। বিষয়টি নিয়ে কর্ণাটক হাইকোর্টে একটি মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here