গোপালপুরে ২৩ হাজার শিক্ষার্থীর করোনা টিকার প্রথম ডোজ সম্পন্ন

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: করোনা টিকার প্রথম ডোজের আওতায় এসেছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সকল মাধ্যমিকের প্রায় ২৫ হাজার শিক্ষার্থী। তবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিছু কিছু ছাত্র ও ছাত্রী করোনা টিকা বাদ পড়ে থাকলেও আজ বুধবার সেই ছাত্রছাত্রীদের মধ্যে করোনা ভ্যাকসিন টিকা প্রদান করে প্রথম ডোজ সম্পন্ন করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার মাধ্যমিক ৪৬টি নিম্নমাধ্যমিক ৪টি, মাধ্যমিক বিদ্যালয় ৪৬টি কলেজ ৫টি, টেকনিক্যাল ১টি ও দাখিল মাদ্রাসা ২৩টির মোট ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৬ হাজার শিক্ষার্থীর মধ্যে ২৩ হাজার শিক্ষার্থীকে করোনার টিকা প্রদান করা হয়েছে। এই শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিনের আওতায় আনতে সম্প্রতি সব শিক্ষার্থীর নামের একটি তালিকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মাধ্যমিক স্কুলগুলোতে শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধে টিকার প্রথম ডোজ দেওয়ার কার্যক্রম শেষ হয়েছে। আগামী এক মাসের মধ্যেই শিক্ষার্থীরা দ্বিতীয় ডোজ পাবে।

মো. আশরাফুল ইসলাম খোকন নামের এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, টিকা দেওয়ার আগের দিন তাঁর ছেলে অসুস্থ হয়ে পড়ে। ফলে সে টিকা নিতে যায়নি। এখন শুনছেন, ৯ ফেব্রুয়ারি বুধবার, বাদ পড়া শিক্ষার্থীদের মাঝে মাধ্যমিক শিক্ষার্থীদের টিকা দেওয়া দিন নির্ধারণ করা হয়েছে। তাই আজ করোনা টিকা প্রথম ডোজ নিতে পেরেছে, তাই আমি অনেক খুশি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাম্মৎ নাজনীন সুলতানা বলেন, ১২ থেকে ১৭বছর পর্যন্ত সব শিক্ষার্থীকে করোনা টিকার আওতায় আনা হয়েছে। সে লক্ষ্যে গত এক সপ্তাহ ইউনিয়নভিত্তিক কয়েকটি ক্যাম্পিং করা হয়। সেই ক্যাম্পিংয়ে শিক্ষার্থীদের প্রথম ডোজের টিকা দেওয়া হয়। তবে নানা জটিলতায় কিছু কিছু প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টিকা পায়নি। সেই শিক্ষার্থীদের দেখ আজ বুধবার করোনা টিকা প্রদান মধ্য দিয়ে ২৩ হাজার শিক্ষার্থীর মাঝে করোনা টিকা ভ্যাকসিন প্রদান আওতায় আনতে পেরেছি এবং সফলভাবে সম্পন্ন করেছি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলিম আল রাজি বলেন, করোনা ফাইজার টিকা মাধ্যমিক শিক্ষার্থীদের দেওয়া কার্যক্রম লক্ষ্যমাত্রায় সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। কোনো শিক্ষার্থী বাদ পড়ে পরবর্তীতে টিকা নিতে করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *