মীরসরাইয়ে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাইয়ের দুর্গাপুরে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দিবারাত ৮টার দিকে উপজেলার পূর্ব দুর্গাপুর গ্রামের হাছান আলী মিয়া বাড়ির সুফিয়া মঞ্জিলের প্রবাসী টিপুর ঘরে এই চুরির ঘটনা ঘটে।

পরিবারের লোকজনের অনুপস্থিতিতে সংঘবদ্ধ চোরের দল ঘরের সিঁড়ির উপরে টিন কেটে প্রবেশ করে নগদ ২ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার লুট করেছে বলে দাবি প্রবাসী টিপুর স্ত্রী ফারজানা আক্তারের।

প্রবাসী টিপুর স্ত্রী ফারজানা আক্তার বলেন, ঘটনার দিন সন্ধ্যায় শাশুড়িসহ পার্শ্ববর্তী এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার ঘন্টাখানেক পর বাড়ি এসে দেখি ঘরের সব আসবাবপত্র তছনছ অবস্থায় রয়েছে। আলমিরায় গচ্ছিত প্রায় ২ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার নেই। ঘরের সিঁড়ির উপরে টিন কেটে ঘরে প্রবেশ করে চোরের দল। এসময় কেউ ঘরে ছিলোনা বলে জানান তিনি।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন জানান, প্রবাসীর ঘরে চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে থানায় এখনো কোন মামলা দায়ের হয়নি। তদন্তে সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *