আল্লু অর্জুনের প্রেমে হাবুডুবু আলিয়া ভাটের পরিবার!

‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমা দিয়ে ঝড় তুলেছেন ভারতের জনপ্রিয় তেলেগু অভিনেতা আল্লু অজুর্ন। তার এই সিনেমা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই সিনেমায় আল্লুর বিভিন্ন অঙ্গভঙ্গি নিয়ে চর্চা হচ্ছে ঘরে-বাইরে সবখানে।

কেবল সাধারণ মানুষ নন, তারকারাও এখন মুগ্ধ চোখে লাল চন্দনকাঠের চোরাকারবারি ‘পুষ্পা রাজ’কে দেখেন। দক্ষিণী তারকার অনুরাগীর দলে নাম লেখালেন বলি তারকা আলিয়া ভাটও। কেবল তাই নয়, পর্দায় তার সঙ্গে প্রেম করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তবে কি আলিয়া-আল্লু এবার জুটি হিসেবে দর্শকদের সামনে আসবেন?

জানা গেছে, ‘পুষ্পা” দ্য রাইজ’ এরপর দ্বিতীয় পর্ব ‘পুষ্পা” দ্য রুল’ এর কাজ শুরু করেছেন দক্ষিণী অভিনেতা। অন্যদিকে আগামী ২৫ ফেব্রুয়ারি সঞ্জয় লীলা ভন্সালীর বহুল চর্চিত সিনেমা ‘গাঙ্গুবাই কাথিয়াওয়ারি’র মুক্তির জন্য অপেক্ষায় রয়েছেন বলি অভিনেত্রী আলিয়া।

সম্প্রতি সিনেমার প্রচারের জন্য সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, আল্লুর সঙ্গে অভিনয় করতে আগ্রহী তিনি। তার পুরো পরিবার ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমা দেখেছে। তারা সবাই এখন আল্লু অর্জুনের ভক্ত। আর তাদের একটিই প্রশ্ন, তিনি কবে আল্লুর সঙ্গে কাজ করার সুযোগ পাবেন।

এ বিষয়ে আলিয়া জানান, বাড়িতে তাকে ‘আলু’ বলে ডাকা হয়। আল্লু অর্জনু ও আলিয়া ভাট নাম মিলিয়ে তাদের পরিবারের প্রশ্ন, আলু, তুমি আল্লুর সঙ্গে কবে কাজ করবে। আর এর উত্তরে তিনি জানান, সুযোগ এলেই ঝাঁপিয়ে পড়বেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *