রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাইয়ে প্রবাসী ব্যবসায়ী, দানবীর ও মানবতার কবি ফখরুল ইসলাম খান সিআইপি’র প্রতিষ্ঠিত খান কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ৬৫জন প্রতিবন্ধীসহ ১ হাজার ৬শ’ মাদ্রাসা ছাত্রের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলার বারইয়ারহাট খান সিটি সেন্টারে মানবিক সাহায্য ও সহযোগিতা কার্যক্রমের অংশ হিসেবে দুর্গাপুর ফয়জিয়া কাছেমুল উলুম মাদ্রাসা, ইমামপুর দারুস সালাম মাদ্রাসা, রামগড় বাজারটিলা আশরাফুল মাদ্রাসার ছাত্র এবং অগ্রদূত প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার সদস্যদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে খান কল্যাণ ট্রাস্ট্রের কর্মকর্তা দ্বীন মোহাম্মদ ও নোমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ধুম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহির উদ্দিন ইরান, বিশেষ অতিথি ছিলেন, মীরসরাই উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সাংবাদিক রাজু কুমার দে, সাংবাদিক আনোয়ারুল হক নিজামী, খান কল্যাণ ট্রাস্ট্রের কর্মকর্তা জিয়া উদ্দিন বাবলু, জিয়াউর রহমান প্রমুখ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের সমাজে অনেক বিত্তবান মানুষ আছেন। অনেকেই সমাজের দুঃস্থ ও অসহায় মানুষের জন্য কাজ করেন না। তবে ফখরুল ইসলাম খান সিআইপি’র মতো সবাই যদি মানবতার কল্যাণে কাজ করেন তাহলে আমাদের সমাজের চিত্রটা পাল্টে যাবে।
