Home আলোচিত আবারও বিয়ের পিড়িতে বসলেন সারিকা

আবারও বিয়ের পিড়িতে বসলেন সারিকা

0
168

টেলিভিশন অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিন আবারও বিয়ে করেছেন। তার স্বামী বি. আহমেদ রাহী পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার।

গত ২ ফেব্রুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সারিকা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২ ফেব্রুয়ারি পারিবারিকভাবে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। ইচ্ছে করে জানানো হয়নি।

সবার দোয়া চেয়ে সারিকা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি বিয়ের আমেজ কাটিয়ে শুটিংয়ে ফিরবেন তিনি।

এর আগে ৭ বছরের বন্ধুত্ব ও প্রেমের পর ২০১৪ সালে ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেছিলেন সারিকা। সে সংসারে তার একটি মেয়ে রয়েছে, নাম সেহরিশ আনায়া। দুজনের বনিবনা না হওয়ায় ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়।

সারিকা ২০০৬ সালে মডেলিং শুরু করেন। তারপর একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মাধ্যমে রাতারাতি তারকা বনে যান। ২০১০ সালে নির্মাতা আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। তার পরের গল্প কারো অজানা নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here