বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে থামছে তর্ক-বিতর্ক। এই ইস্যু গড়িয়েছে আদালত পর্যন্ত। আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এফডিসিতে চলচ্চিত্রের ১৮ সংগঠনের নেতাকর্মীরা জরুরি বৈঠকে বসেন বিকেল ৩টার পর।
ওই বৈঠকে সবার সিদ্ধান্তে অভিনেতা আলমগীরকে ১৮ সংগঠনের মুখপাত্র নির্বাচিত করা হয়। শুধু তা-ই নয়, তাঁর নেতৃত্বে দ্রুত তৈরি হবে চলচ্চিত্রের নতুন নীতিমালা।
এদিকে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন নায়ক আলমগীর। সাধারণ সম্পাদক পদ নিয়ে তৈরি জটিলতা তিনি বলেন, বর্তমান পরিস্থিতির জন্য কাজ না থাকাটাই দায়ী।
নায়ক বলেন, কাজ নেই বলেই বিভক্তি হচ্ছে। কাজ না থাকলে কি করে, খই বাজ। কাজ নেই তো খই বাজে আর কি। তবে এবার কাজের কথা হবে।
এসময় আলমগীর বলেন, আমরা আজকে কোনো শিল্পী সমিতি বা কোনো নির্বাচন নিয়ে আলোচনা করিনি। আমাদের চলচিত্রের খুবই খারাপ অবস্থা, যেখানে ১৪শ’ সিনেমা হলো ছিল, ১৪-১৫টা পেয়ার অব হিরো-হিরোইন ছিল। আজকে এই অবস্থা কেন।
তিনি বলেন, এটাকে কি করে উন্নয়ন করা যায়, কি করে আবার হল বাড়ানো যায়, কি করে অভিনয় শিল্পী আনা যায় সব কিছু মিলিয়ে আমরা আলোচনা করেছি। চলচিত্রের হারানো গৌরব ফিরিয়ে দেওয়া যায় কি করে সেটা নিয়ে কাজ করব।
