Home বিনোদন আজীবন অবাঞ্ছিত হতে পারেন জায়েদ খান! এফডিসিতে চলছে বৈঠক

আজীবন অবাঞ্ছিত হতে পারেন জায়েদ খান! এফডিসিতে চলছে বৈঠক

0
184

গত ২৮ জানুয়ারি এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের এই নির্বাচন ছিল নাটকীয়তায় ভরপুর। নির্বাচন শেষ হলেও নাটকীয়তা যেন থামছেই না।

নির্বাচন নিয়ে সমালোচনার পারদ এফডিসি ছাড়িয়ে সারাদেশে ছড়িয়ে পড়েছে। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক কে হবেন তা নির্ধারণ করবেন আদালত।

এর মধ্যে নির্বাচনী ফলাফলে বিজয়ী জায়েদ খান সাধারণ সম্পাদক হলেও আপিল বোর্ডের রায়ে এ পদে শপথ নিয়েছেন নিপুণ। তবে গতকাল সোমবার হাইকোর্ট আপিল বোর্ডের রায় স্থগিত করে জায়েদকে সাধারণ সম্পাদক পদে থেকে কাজ চালিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন।

তবে এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন নিপুণ। আগামীকাল শুনানি শেষে আসবে রায়।

এদিকে জায়েদ খানকে ঘিরে চাপা উত্তেজনা দেখা যাচ্ছে চলচ্চিত্র পাড়ায়। আজ মঙ্গলবার এফডিসিতে প্রবেশ করে জানা গেলো, শিল্পী সমিতির নির্বাচনের দিন এফডিসিতে চলচ্চিত্র সংগঠনগুলোর নেতাদের প্রবেশ করতে না দেওয়াসহ নানা ইস্যুতে তার ওপর নাখোশ সংগঠনগুলো। তাদের নেতারা আজ বসেছেন জরুরি বৈঠকে। পাশাপাশি এফডিসির এমডির ব্যাপারেও নিজেদের অবস্থান জানাবেন তারা৷

জানা গেছে, বৈঠক থেকে জায়েদ খানকে নিয়ে কঠোর সিদ্ধান্ত আসতে পারে। এমনকি তাকে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করা হতে পারে।

আজ প্রযোজক সমিতির স্টাডি রুমে ১৮ সংগঠনের পক্ষে মুখপাত্র চিত্রনায়ক আলমগীরের নেতৃত্বে চলছে বৈঠক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here