বুবলী-রোশানের বিপরীতে নবাগত আফরিন মোহনা

বিনোদন ডেস্ক- এইতো সেদিন শৌবিজে এলেন আফরিন মোহনা। অভিনয়ের কারিশমা দেখিয়ে নজরে আসেন গুনী পরিচালকের। এর মাঝে বড় পর্দায় কাজ করতে চলেছেন।

প্রথম সিনেমা হলেও স্ক্রিনে প্রথম নয় আফরিন মোহনা। এর আগে আদর মির্জার পরিচালনায় ভাইরাল নামক একটি ওয়েবে কাজ করে আলোচনায় আসেন। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। মিউজিক, শর্টফিল্ম, নাটক বা ওয়েব নয় সরাসরি একটি সিনেমায় চুক্তিবদ্ধ হন। সিনেমার নাম “বিট্রে”।

গত ০২ ফেব্রুয়ারি ঘটা করে সিনেমার মহরত করেন প্রযোজক ও পরিচালক মোঃ ইকবাল। এই সিনেমায় প্রধান চরিত্রে কাজ করবেন শবনম ইয়ামিন বুবলী, জিয়াউল রোশান, মনোয়ার হোসেন ডিপজল, মিশা সওদাগরসহ সব বাঘা বাঘা অভিনেতা।

সম্প্রতি আফরিন মোহনা নজর২৪ কে বলেন, আসলে কখনো ভাবিনি এত বড় সুযোগ আসবে। আমি একেবারেই নতুন। আমাকে ইকবাল ভাইয়া বুবলী আপু ও রোশান ভাইয়ার সাথে কাজ করার সুযোগ দিয়েছে, এটা আমার জন্য ভাগ্যের। নিজেকে প্রমাণ করার সুযোগ যখন পেয়েছি সেটা কাজে লাগানো উচিৎ। আমি কৃতজ্ঞ নির্মাতা রাফাত মজুমদার রিংকু ভাইয়ার কাছে, তিনি আমাকে প্রথম কাজ দিয়েছেন। সেখান থেকে চলতে চলতে আজ আমি এখানে পৌঁছেছি। সবার দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই।

আফরিন মোহনার নায়িকা হিসেবে অভিষেক হয় “ভাইরাল” নামক ওয়েবে। অনন্যা মামুনের গল্পে চিত্রনাট্য করেছেন পাপ্পু রাজ পরিচালনা করেছেন আদর মির্জা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *