মাদ্রাসা শিক্ষককে বিয়ে করে জীবন বদলে গেছে চিত্রনায়িকা ময়ূরীর

ঢাকাই ছবির সোনালি যুগের অবসানের পর নব্বই দশকের শেষ দিকে চলচ্চিত্রে অশ্লীল ছবির আগ্রাসন শুরু হয়। অশ্লীলতার যাঁতাকলে পিষ্ট হয়ে চলচ্চিত্রপ্রেমীরা হলবিমুখ হতে শুরু করেন। এ সময় ঢালিউডে ঝড় তোলেন সুঠাম দেহের অধিকারী এক নায়িকা, যার নাম ময়ূরী।

এককালের ঢাকাই সিনেমার আবেদনময়ী ও সমালোচিত অভিনেত্রী ছিলেন ময়ূরী। চলচ্চিত্রে আগমনের পরই আলোচিত হন ময়ূরী। তখন এ অভিনেত্রী স্বেচ্ছায় বা অনিচ্ছায় বেশকিছু অশ্লীল ছবিতে দেখা যায়।

অশ্লীলতার অভিযোগে অভিযুক্ত নায়িকাদের শীর্ষে মুনমুনের পরেই ময়ূরীর নাম পাওয়া যায়। এরপর প্রায় ১০ বছর দাপিয়ে অভিনয় করেন ময়ূরী। ২০০৫ সালের পর চলচ্চিত্র সুস্থ ধারায় ফিরলে অনেকটাই অন্তরালে চলে যান তিনি।

লাইট-ক্যামেরা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। নিজের মতো করে জীবন উপভোগ করছেন। তার দেখা পাওয়াও খুব দুষ্কর। গণমাধ্যমেরও মুখোমখি হতে চান না একদমই। পরিবারকে নিয়েই তার এখন যত ব্যস্ততা।

তবে সম্প্রতি দীর্ঘদিনের আড়াল ভেঙে তিনি আবারো দেখা দিয়েছেন। গত ২৭ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে এফডিসিতে এসেছিলেন এই চিত্রনায়িকা।

এফডিসিতে এসে তিনি জানালেন পাল্টে গেছে তার জীবন। আর কখনো সিনেমায় ফিরতে চান না অভিনেত্রী। সন্তানদের নিয়ে পাড়ি দিতে চান বিদেশে।

ময়ূরী বলেন, বিয়ের পর সিদ্ধান্ত নিয়েছি আর সিনেমা করব না। আমার এখন দুই সন্তান। মেয়ে অষ্টম শ্রেণীতে পড়ছে আর ছেলের বয়স ৩ বছর। তাদের নিয়েই সব সময় ব্যস্ত থাকতে হয়। মাঝে মাঝে দেশের বাহিরে যাওয়া হয়। সেখানে আমার ভাই এবং ভাইয়ের স্ত্রী বসবাস করেন। আমিও সেখানে যাওয়ার চেষ্টা করছি।

অভিনয়ে না-ফেরার বিষয়ে তিনি বলেন, এখনও বেশ কিছু কাজের অফার পাচ্ছি। কিন্তু সবগুলো না করে দিয়েছি। এখন সংসার নিয়ে ভাবছি কারণ অভিনয় এবং সংসার একসাথে দুটো কাজ হয়না।

অনুরাগীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা আমাকে সবসময় ভালবাসবো, পাশে থাকবেন আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন।

তিনি আরও বলেন, আসলে সিনেমা তো অন্যরকম ভালো লাগার জায়গা, তাই এফডিসিতে বারবার আসতেই ভালো লাগে।

সর্বশেষ ১৩ বছর আগে চলচ্চিত্রের শেষ কাজটি করেছিলেন ময়ূরী। এরপর সংসার জীবনে মনোযোগী হয়েছেন। ২০১৭ সালের আগস্ট মাসের মাঝামাঝি সময়ে দ্বিতীয় মতো বিয়ে করেছেন ময়ূরী। পেশায় মাদ্রাসার শিক্ষক স্বামী মোহাম্মদ জুয়েল আহমেদকে নিয়ে সুখেই আছেন তিনি।

সোশ্যাল মিডিয়াতেও ময়ূরী বেশ সক্রিয়। নিজের সংসার জীবন, আনন্দ-দুঃখ শেয়ার করেন। ময়ূরীর দুই সন্তান, তাদের নিয়ে এখন সমস্ত চিন্তা-ভাবনা। চলচ্চিত্র নিয়েও ভাবেন এই নায়িকা।

অশ্লীল সিনেমার কারণে সমালোচিত হলেও এরআগে এক ভিডিওবার্তার মাধ্যমে দাবি করেছিলেন, কখনো অশ্লীলতা করেননি। অনেক আলোচিত ছবির এই নায়িকা সেই ভিডিওতে আরও বলেন, আমি অশ্লীলতা করিনি। তারা (নির্মাতা-প্রযোজক) কাটপিস লাগিয়ে শুটিংগুলো করেছে। আপনারা যে যা দেখেছেন, আমাকে ভুল বুঝবেন না। আমি কখনোই এতো বাজে কিছু করিনি, যেটা সমাজের মানুষ দেখতে পারবে না। তবে হ্যাঁ, আমি করেছি। কিন্তু এতোটাও খারাপ কিছু করিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *