বিশ্রামে পরীমণি!

ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা এবং প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘প্রীতিলতা’। গোলাম রাব্বানীর রচনায় তরুণ নির্মাতা রাশিদ পলাশের পরিচালনায় সিনেমাটিতে ‘প্রীতিলতা’ চরিত্রে অভিনয় করছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি।

গত বছরের নভেম্বরে সিনেমাটির কিছু অংশের শুটিং হয়। এখনো এর নির্মাণ শেষ না হলেও বেশিরভাগ কাজই শেষ হয়েছে। আর বাকি অংশের কাজ অভিনেত্রীর সন্তান জন্মের পর শেষ হবে বলে জানালেন নির্মাতা রাশিদ পলাশ।

১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর গু লিবি দ্ধ অবস্থায় নিজের জীবন আ ত্মা হু তি দেন ২১ বছর বয়সী প্রীতিলতা। তার আ ত্মা হু তি দিবস উপলক্ষে গত বছর ২৪ সেপ্টেম্বর এফডিসিতে সিনেমাটি নিয়ে সংবাদ সম্মেলন হয়। তখন বলা হয়েছিল, নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে।

ওই সময়ে সিনেমাটির কিছু অংশের শুটিং হলেও পরবর্তীতে বাকি অংশের কাজ ডিসেম্বরের ১২ তারিখ শুরু করা হবে বলে জানানো হয়। এক মাস শুটিং হওয়ার কথা ছিল সেই সময়। কিন্তু তা আর হয়ে উঠেনি।

এদিকে এরই মধ্যে গত ১০ জানুয়ারি গণমাধ্যমে খবর আসে মা হচ্ছেন পরীমণি। এর ক’দিন পর জ্বর ও ঠাণ্ডায় আক্রান্ত হয়ে পড়েন তিনি। অসুস্থতার জন্য বিএফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতেও যাননি।

আর তার এই অসুস্থতার মধ্যে শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়াসহ অন্যান্য মাধ্যমে চর্চা হতে থাকে, ‘পরীমণির অসুস্থতার জন্য প্রীতিলতা সিনেমার শুটিং বন্ধ’।

বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন সিনেমার পরিচালক রাশিদ পলাশের সঙ্গে। নির্মাতা বলেন, “প্রীতিলতা সিনেমার শুটিং সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে তা খুব বেশি দিনের জন্য নয়। আমরা অবশ্যই এর কাজ শেষ করব।”

পরীমণির বিষয়ে রাশিদ পলাশ বলেন, “সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন পরীমণি। উনি মা হতে যাচ্ছেন। তার এই সময় বিশ্রামের প্রয়োজন। এ কারণে কিছুদিন বন্ধ রাখা হয়েছে প্রীতিলতার শুটিং। একজন নারীর মা হওয়ার আগে-পরে তার শারীরিক বিভিন্ন কন্ডিশনের ব্যাপার থাকে। যে কারণে এই সাময়িক বিরতি নেওয়া।”

সিনেমাটির প্রথম লটের শুটিংয়ে পরী মণি ছাড়াও অভিনয় করছেন তানভীর, মামুন বিশ্বাস, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা, আর এ রাহুল, রাজু খান, আফরিনা বুলবুল ও অন্যরা। শেষ লটে নতুন আরও শিল্পী যুক্ত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *