Home আলোচিত দর্শকদের নিরাশ করবেন না পূজা চেরি

দর্শকদের নিরাশ করবেন না পূজা চেরি

0
302

এরইমধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি। ক’দিন আগেই শেষ করেছেন সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘গলুই’ সিনেমার শুটিং। এছাড়া তার হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ।

সেই তালিকা এবার আরো দীর্ঘ করলেন এই অভিনেত্রী। নতুন একটি সিনেমায় যুক্ত হলেন পূজা। ‘নাকফুল’ শিরোনামের এই সিনেমাটির মাধ্যমে প্রথমবার চিত্রনায়ক রোশানের সঙ্গে জুটি বাঁধবেন তিনি।

নিজের নতুন সিনেমা প্রসঙ্গে পূজা বলেন, ‘নাকফুল একটি নারীর কাছে বিশেষ এক অলঙ্কার। নারীদের কাছে এক আবেগের গয়না। সিনেমাতেও দর্শকের মনে জায়গা করে নেবে। আশা করি কাজটি খুব ভালো হবে। দর্শকদের নিরাশ হতে হবে না।’

রোশান বলেন, ‘সিনেমাটি গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হতে যাচ্ছে। গল্পটি আমি পড়েছি, খুবই চমত্কার গল্প। সিনেমাটির গল্প দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।’

‘নাকফুল’ সিনেমাটি নির্মাণ করবেন নির্মাতা আলোক হাসান। সিনেমাটির গল্প লিখেছেন ফেরারী ফরহাদ।

পরিচালক আলোক হাসান বলেন, ‘ভিন্ন রকমের একটি গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। শিগগিরই সিলেটে সিনেমাটির দৃশ্যধারণ করা হবে। নির্মাণে নতুনত্ব রাখতে চাই। পছন্দের শিল্পীদের পেয়েছি, কাজটি অবশ্যই ভালো হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here