শেখ রাসেল, বাগেরহাট প্রতিনিধি: র্যাবের অভিযানে দেশের বিভিন্ন জায়গা থেকে জব্দকৃত দশ প্রজাতির ২৬ টি বণ্যপ্রাণী মোংলার সুন্দরবনের করমলজ অবমুক্ত করা হয়েছে। ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রে র্যাব, কোস্ট গার্ড ও বনবিভাগ এসব বণ্যপ্রাণী অবমুক্ত করে।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, গত ১৮ জানুয়ারী যশোরের মনিরামপুর, সাতক্ষীরার মুন্সিগঞ্জ ও ১৫ জানুয়ারী খুলনার পাইকগাছার কপিলমুনি থেকে ১০ প্রজাতির ২৬টি বন্যপ্রণী জব্দ করে র্যাব-৬।
জব্দকৃত এসব বন্যপ্রাণীর মধ্যে রয়েছে ১টি মেছো বিড়াল, ১টি সজারু, ২টি বানর, ১টি গন্দগোকুল, ১টি অজগর, ২টি গোখরা সাপ, ২টি ধুসর বক, ৬টি ডাহুক পাখি, ১টি পানকৌড়ি ও ৯টি সুন্ধি কচ্ছপ।
এ প্রাণীগুলো করমজলে অবমুক্তের সময় উপস্থিত ছিলেন, র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, স্টাফ কমান্ডার লেফটেন্যান্ট মোঃ আবুল কালাম আজাদ, খুলনা বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের প্রধান নির্মল কুমার পাল ও করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাওলাদার আজাদ কবির।
র্যাব-৬ এর কাম্পানী কমান্ডার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, অবৈধভাবে কটি চক্র সুন্দরবনের এসব বন্যপ্রাণী সংরক্ষণ করছিল। যেটি এই সুন্দরবনের জন্য ক্ষতিকর। এই কারণ গোয়েন্দা সদস্যদের তথ্য অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বনবিভাগের কর্মকর্তাদের নিয়ে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। যারা এসব প্রাণী সংরক্ষণ করে রাখছিলেন তাদের জেল-জরিমানাও করা হয়েছে।
এর আগে গত বছরের ২৭ নভেম্বর বাগেরহাটের চন্দ্র মহল ইকোপার্ক থেকে ১৬টি প্রজাতির ৪৩টি বন্যপ্রাণী জব্দ করে সুন্দরবনের এই করমজল অবমুক্ত করা হয় বলও জানান তিনি।
