রিয়াজের শ্বশুরের মৃত্যু: এবার মুখ খুললেন তসলিমা নাসরিন

ফেসবুক লাইভে এসে চিত্রনায়ক রিয়াজের শ্বশুর ব্যবসায়ী আবু মহসিন খানের আ’ত্মহ’ত্যার পর আলোচিত লেখিকা তসলিমা নাসরিন বলেছেন, ব্যর্থতাবোধ কতটা মারাত্মক হলে মানুষ অমন একটি সিদ্ধান্ত নিতে পারে জানিনা।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাতে ভারতে বসবাসরত বাংলাদেশি এই লেখিকা নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

স্ট্যাটাসটি তুলে ধরা হলো-

কাল রাতে মহসীন খানের আ ত্ম-হ ত্যার ভিডিওটি দেখলাম। এক সেকেন্ড আগেই যিনি কথা বলছিলেন, তিনি মৃত পড়ে আছেন। জীবন আর মৃত্যুর মাঝখানে হয়তো এক সুতোরও ব্যবধান নেই। চেয়ারে এলিয়ে পড়া তাঁর নিস্পন্দ শরীরটি দেখছিলাম আর দীর্ঘশ্বাস ফেলছিলাম।

ভাবছিলাম এরকম অভিমান তো কত মানুষেরই থাকে। অভিমান কতোটা তীব্র হলে মানুষ আত্ম-হত্যা করতে পারে, আমি জানি না। অসুখ, উপেক্ষা, অপমান, প্রতারণা, আঘাত, কত কিছুরই তো শিকার আমি। আমি তো কল্পনাও করতে পারি না যে কোনও একদিন আমি মাথায় পি স্তল ঠেকিয়ে ট্রিগার টিপবো।

জানিনা মনের কোন অবস্থায় মানুষ ওই কাজটি করে ফেলতে পারে। ব্যর্থতাবোধ কতটা মারাত্মক হলে মানুষ অমন একটি সিদ্ধান্ত নিতে পারে জানিনা! আসলে যে যতই বলুক অমন সিদ্ধান্ত কখনও নেবে না, কেউ বলতে পারে না ভবিষ্যতে কী অপেক্ষা করে আছে। মানুষের তো সিদ্ধান্ত বদলও হয়।

আমি বলি জীবনের যে কোনও বয়স, যে কোনও অসুখ, যে কোনও ঝুঁকি, যে কোনও চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো মনোবল আমার আছে, কারণ আমি জানি, ওইপারে আর কোনও জীবন নেই। পৃথিবীই আমাদের এপার ওপার, জীবন আমাদের ঘুরে ফিরে একটিই, এই ভাঙ্গাচোরা জগতের জীবনটিই জীবন। তাই এটির রূপরসগন্ধ যতদূর সম্ভব হয় বেঁচে থেকে উপভোগ করতে চাই। বলি, কিন্তু তারপরও এটা ঠিক যে কেউ বলতে পারে না ভবিষ্যতে কী অপেক্ষা করে আছে।

টার্মিনাল স্টেজের ক্যান্সারের ভয়ঙ্কর ব্যথা কারও কারও পক্ষে সহ্য করা সম্ভব হয় না। ব্যথার ওষুধও যখন ব্যথা কমাতে পারে না, যখন আরোগ্যের কোনও আশা থাকে না, তখনই কিছু মানুষ ডাক্তারের সাহায্য নিয়ে আ ত্ম-হ ত্যা করে। এই ইউদেনেশিয়া সিস্টেম কিছু দেশে বৈধ, কিছু দেশ একে বৈধ করার জন্য চেষ্টা করছে। বাঁচার অধিকার যেমন আছে, মরার অধিকারও থাকা চাই।

মহসিন খান তো সবার চোখের সামনে নিজেই মারলেন নিজেকে। তাঁর শরীরটাকে কাটাছেঁড়া করার দরকার ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *