বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহউদ্দিনের ইন্তেকাল

ঢাকা- টানা ১২ বছর দায়িত্ব পালন করা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মো. সালাহউদ্দিন আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন।

২০০৯ সালের ১ জানুয়ারি বায়তুল মোকাররমের খতিব হিসেবে মাওলানা সালাহউদ্দিনকে নিয়োগ দেয় ধর্ম মন্ত্রণালয়। তবে শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে কয়েক বছর ধরে তিনি নামাজ পড়াতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *