বুধবার (২ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে ফেসবুক লাইভে এসে নিজের মাথায় গু’লি করে আ ত্মহ ত্যা করেছেন ব্যবসায়ী আবু মহসিন খান (৫৮)। যিনি ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক রিয়াজের শ্বশুর। হঠাৎ শ্বশুরের এমন মৃত্যুতে ভেঙে পড়েছেন রিয়াজ।
ধানমন্ডির বাসা থেকে আবু মহসিন খানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নেওয়া হয়।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সেখানে যান রিয়াজ। এ সময় কান্নায় ভেঙে পড়েন এই অভিনেতা।
মর্গ থেকে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন তিনি। এ সময় কান্নাজড়িত কণ্ঠে রিয়াজ বলেন, ‘আপনারা আমার বাবার (শ্বশুর) জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাকে মাফ করে দেন। বেহেশত নসিব করেন। এর বাইরে আমি আর কিছু বলতে পারছি না।’
হাসপাতাল থেকে বের হওয়ার পর রিয়াজের ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। এই মুহূর্তে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয় নন।
ধানমন্ডিতে নিজ বাসায় মাথায় গু’লি করে আ ত্মহ ত্যা করা রিয়াজের শ্বশুর আবু মহসিন খানের (৫৮) মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদন তৈরি করেছেন ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক।
সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বুধবার দিনগত রাত সোয়া ৯টার দিকে ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাসার ৫/এ নম্বর নিজ ফ্ল্যাটের ডাইনিং রুমের চেয়ারে বসা অবস্থায় বেসরকারি একটি এনপিবি পিস্তল (যার নম্বর ARH-87564 এবং লাইসেন্স নম্বর 75/4/2018) দিয়ে মাথার ডানপাশের কানের এক ইঞ্চি ওপরে গু’লি করে আ ত্মহ ত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা যায়। এরপরও মৃত্যুর সঠিক কারণ নির্ণয় হওয়া একান্ত আবশ্যক মনে হওয়ায় মরদেহে ময়নাতদন্ত করতে মর্গে পাঠানো হয়েছে।
