Home ফিচার শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরেক দফা বাড়তে পারে

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরেক দফা বাড়তে পারে

0
320

ঢাকা- দেশে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দুই সপ্তাহ বন্ধ থাকার পর আবারও ছুটি বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ জন্য আগামী কয়েক দিনের পরিস্থিতি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত আসবে বলে জানান তিনি।

বুধবার (২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শ্রেণিকক্ষে পাঠদান আগামী ৬ ফেব্রুয়ারির পরও বন্ধ থাকবে কি না, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। জাতীয় পরামর্শক কমিটি আরও কিছুদিন দেখার পক্ষে মত দিয়েছেন। দৈনিক সংক্রমণ এখনও প্রায় ৩০ শতাংশ। হয়তো ৬ ফেব্রুয়ারির পর আরও এক সপ্তাহ দেখা যেতে পারে। আমরা নিয়মিত অবস্থা পর্যালোচনা করছি। প্রয়োজনে ভিন্ন সিদ্ধান্তও হতে পারে।’

করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। সে সময় পরিস্থিতির কিছুটা উন্নতি হলে ১৮ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়।

কিন্তু সম্প্রতি করোনার প্রকোপ ফের বাড়তে শুরু করলে সরকার ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে।

২১ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here