Home বিনোদন সৌদি আরবে পুরস্কৃত হলেন সালমান খান

সৌদি আরবে পুরস্কৃত হলেন সালমান খান

0
385

বলিউড ভাইজান খ্যাত সালমান খান, বিশ্বজুড়ে যার অসংখ্য অনুরাগী রয়েছে। ইতোমধ্যে ৮০টির বেশি হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে।

বিবি হো তো এহসি ছবির মধ্য দিয়ে অভিনয় জগতে অবিষেক হয় সালমান খানের। ৫৬ বছর বয়সী সালমানের ব্যক্তিত্ব মুগ্ধ করে অন্য তারকাসহ সকলদের। এবার তার প্রতি মুগ্ধতা প্রকাশ করল সৌদি আরবের লোকেরা।

সম্প্রতি সৌদি আরবে এক বিনোদনমূলক পুরস্কারের আসরে সেরা ব্যক্তিত্বের সম্মাননা পেয়েছেন ‘ভাইজান’।

নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে খবরটি নিশ্চিত করেছেন স্বয়ং সালমান। ছবিটিতে দেখা যাচ্ছে, সৌদি আরবের রাজ পরিবারের উপদেষ্টা তুর্কি আলাল শেখের হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন তিনি। একই সঙ্গে আরববাসীকে ধন্যবাদ জানিয়েছেন সালমান খান। একই অনুষ্ঠানে হলিউডের নায়ক জন ট্রাভোল্টাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সালমান বলেন, ‘এদেশ আমাকে ১২ বছর বয়স থেকে চেনে। এখন আমার বয়স ৫৬। আমার যাত্রাটা আবারও যেন শুরু হল। সৌদি আরব আমার অত্যন্ত পছন্দের।’

জানা যায়, সৌদি আরবের সঙ্গে সালমানের বহু দিনের সম্পর্ক। সেদেশে তার অনুরাগীদের সংখ্যাও প্রচুর। তাই অভিনেতার এই জনপ্রিয়তাকে স্বীকৃতি দিতেই তাকে এই সম্মান দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here