‘ব্যারিস্টার রফিক ছিলেন বাংলাদেশের আইন অঙ্গনের নক্ষত্র’

আইনমন্ত্রী

নজর২৪, ঢাকা- সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ ও প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক বাংলাদেশের আইন অঙ্গনের অন্যতম এক নক্ষত্র ছিলেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তার মৃত্যুতে শনিবার (২৪ অক্টোবর) এক শোকবার্তায় মন্ত্রী এ মন্তব্য করেন।

 

শোকাবার্তায় সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক উল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইনমন্ত্রী। পাশাপাশি তিনি মরহু’মের বিদেহী আ’ত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

তিনি বলেন, ‘ব্যারিস্টার রফিক উল হক ছিলেন বাংলাদেশের আইন অঙ্গনের এক নক্ষত্র। তিনি দেশের অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ আইনজীবী ছিলেন। নিজ কর্মগুণেই বিজ্ঞ এই আইনজীবী দেশের মানুষের কাছে চিরস্মর’ণীয় হয়ে থাকবেন। তার মৃ’ত্যুতে দেশের আইন অঙ্গনে এক বিশাল শূন্যতা তৈরি হলো।

 

প্রসঙ্গত, শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার রফিক-উল হক শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃ’ত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *