প্রেমের কথা জানিয়ে দিলেন সালমান খান নিজেই!

তাঁর বয়স এখন ৫৬। তবুও টিনসেল টাউনের ‘এলিজেবল ব্যাচেরাল’ই রয়ে গিয়েছেন ভাইজান সালান খান। বেড়েছে একের পর এক ‘প্রাক্তন’ বান্ধবীর সংখ্যা। কিন্তু সালমান রয়েছেন সালমানেই।

তবে লুলিয়া ভান্তুরের সঙ্গে সালমান খানের প্রেম নিয়ে বলিউড জুড়ে বেশকিছু দিন ধরেই কানাঘুষো চলছিল। এবার কি তাহলে সে কথা স্বীকার করে ফেললেন ‘ভাইজান’? সম্প্রতি এক রিয়্যালিটি শোয়ের আসরে অভিনেত্রী শেহনাজ গিলের সঙ্গে কথোপকথনে বুঝি তেমনই ইঙ্গিত দিলেন তিনি!

রোমানিয়ান গায়িকা-অভিনেত্রী লুলিয়া সে দেশের এক অনুষ্ঠানের সঞ্চালিকা হিসেবে বেশ জনপ্রিয়। ভারতের গুরু রান্ধওয়ার সঙ্গে করা মিউজিক ভিডিও ‘ম্যাঁয় চালা’ও তাকে পৌঁছে দিয়েছে খ্যাতির আলোয়। সেই ভিডিওতে কাজ করেছেন সালমান এবং প্রজ্ঞা জয়সওয়াল।

এই ভিডিও ঘিরেই সালমান-লুলিয়ার প্রেমের চর্চা তুঙ্গে। বিভিন্ন সময়ে তাদের জুটিতে দেখা যাওয়া আরও বাড়িয়ে দিয়েছে জল্পনা। যদিও বারবারই সে কথা অস্বীকার করে আসছেন দু’জনই।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে লুলিয়া বলেছেন, সালমানের ছায়া থেকে এবার বেরিয়ে আসতে চান। ইতোমধ্যেই হিমেশ রেশমিয়াঁর সঙ্গে কাজ করছেন তিনি। বলিউডে অভিনেত্রী হিসেবে শিগগিরই তাকে দেখা যাবে, এমন আলোচনাও তুঙ্গে।

অন্যদিকে সম্প্রতি এক রিয়্যালিটি শোতে প্রতিযোগী অভিনেত্রী শেহনাজ গিল সঞ্চালক সালমানকে বলেন, ‘সিঙ্গেল হিসেবেই আপনাকে ভালো দেখায়।’

জবাবে ৫২ বছরের এই অভিনেতা বলে, ‘যখন সিঙ্গেল হবো, আরও ভালো দেখাবে!’ আর তাতেই ফের নতুন করে চর্চায় সালমান-লুলিয়ার সমীকরণ।

অনেকেই বলছেন, কানাঘুষো তাহলে সত্যি। সালমান নিজেই স্বীকার করছেন তিনি সিঙ্গেল নন। অর্থাৎ নাম না করেই সম্ভবত লুলিয়ার সঙ্গে সম্পর্কের কথা জানিয়ে দিলেন অভিনেতা। সূত্র- আনন্দবাজার।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *