আগামী নির্বাচনেও আমি জিতব: জায়েদ খান

সাংবাদিকদের মুখোমুখি হয়ে জায়েদ খান প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, আমি না জিতলে কে জিতবে? আমি কাজ করেছি, তাই জিতেছি। আগামীবারও ভোটে দাঁড়ালে জিতব।

ইলিয়াস কাঞ্চন-নিপুনের সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় রোববার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের এসব কথা বলেন জায়েদ খান।

এর আগে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন-নিপুন প্যানেল সংবাদ সম্মেলন করে। তাতে বিভিন্ন স্ক্রিণশট দেখিয়ে নির্বাচনের নানা অভিযোগ তুলে ধরেন এই প্যানেল।

এসব অভিযোগের প্রসঙ্গে জায়েদ খান জানান, ‘এটা সম্পূর্ণ বানোয়াট। আমার একটা ছবি দিয়ে প্রোফাইল খুলে এই স্ক্রিনশটগুলো রেডি করে তারপর ছেড়ে দিয়েছে। আমি ওইদিনই বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে কথা বলেছি। অলরেডি আমি স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি। তারা এটা নিয়ে কাজ করছেন। এটা যে করেছে, তাকে আইনের আওতায় আনার জন্য আমি মামলা পর্যন্ত করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *