র‌্যাবের ওপর নিষেধাজ্ঞার চিঠি নিয়ে যা বললেন ইইউ রাষ্ট্রদূত

ঢাকা- র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে চিঠি দিয়েছিলেন ইভান স্টেফানেক নামে ইউরোপীয় পার্লামেন্টের এক সদস্য।

তবে এ বিষয়ে নিজের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, এটি ব্যক্তিগত চিঠি।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চার্লস হোয়াইটলি বলেন, র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে ইইউ পার্লামেন্টে চিঠির ব্যাপারে কোনো তথ্য নেই, এটি ব্যক্তিগত চিঠি।

তিনি বলেন, একজন ব্যক্তির অবশ্যই ব্যক্তিগত মত প্রকাশের অধিকার রয়েছে। আমি মনে করি এটিও তাই। এ বিষয়ে বাংলাদেশ সরকার পদক্ষেপ নিয়েছে, আশা করি তা দ্রুত সমাধান হবে।

এসময় রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে আমাদের আগ্রহ আছে। চলমান ঘটনা প্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *