Home জাতীয় সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ

সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ

0
217

বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার। আগামীকাল সোমবার (২৪ জানুয়ারি) থেকে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রবিবার (২৩ জানুয়ারি) গণমাধ্যমকে পাঠানো এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

তথ্য বিবরণীতে বলা হয়েছে, ‘আগামীকাল ২৪ জানুয়ারি ২০২২ থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।’

তথ্য বিবরণীতে কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে করোনাভাইরাস সংক্রমণের কারণে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে সরকার এরই মধ্যে ৬ দফা নির্দেশনা জারি করেছে। এতে অর্ধেক জনবল নিয়ে অফিস চালানোর কথা বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here