শিমুর জন্য নীরবতা পালন করলো মিশা-জায়েদ পরিষদ

বিনোদন ডেস্ক- সম্প্রতি পারিবারিক কলহে খু ন হওয়া চিত্রনায়িকা শিমুকে স্মরণ করলো মিশা-জায়েদ পরিষদ। বুধবার সন্ধ্যায় এফডিসির শিল্পী সমিতি সংলগ্ন চত্বরে শিমু স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়ার আয়োজন করে মিশা-জায়েদ প্যানেলের সদস্যরা।

সেখানে উপস্থিত ছিলেন মৌসুমী, ডিপজল, রোজিনা, অরুণা বিশ্বাস, অঞ্জনাসহ অনেকে শিল্পী। এখানে শিমুর ভাই শহিদুল ইসলাম খোকনও উপস্থিত ছিলেন।

দোয়ার আয়োজনে শিমুর ভাই জানান, মঙ্গলবার শিমুর মর দেহ দাফন করা হয়েছে আজিমপুর গোরস্থানে। সব শিল্পীরা মিলে শিমুর জন্য দোয়ার আয়োজন ও শিল্পী সমিতিতে শোক প্রকাশের ব্যানার টাঙানোয় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খোকন আরও বলেন, শিল্পী সমিতির কারো বিরুদ্ধে আমাদের পরিবারের অভিযোগ নেই। শিমু হ ত্যার পর তার মর দেহ খুঁজতে বরং জায়েদ খান আমাদের সহযোগিতা করেন।

এ সময় জায়েদ খান বলেন, কিছু অশিল্পী আমাকে ফাঁসানোর চেষ্টা করেছিল। প্রশাসন দ্রুত শিমুর হ ত্যাকারীদের খুঁজে বের করেছে। নির্বাচন নিয়ে আমার বিরুদ্ধে বাজে রাজনীতি করা হয়েছে। এসবের জবাব ভোটের মাধ্যমে শিল্পী দেবে।

সোমবার কেরানীগঞ্জ থেকে অভিনেত্রী শিমুর বস্তাবন্দি মর দেহ উদ্ধার করে। পরে পুলিশের তদন্তে জানা যায়, শিমুর স্বামী দাম্পত্যকলহের জেরে তাকে হ ত্যা করেন। পরে মর দেহ কেরানিগঞ্জের একটি ব্রিজের কাছে ফেলে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *