Home জাতীয় স্ত্রীসহ করোনা আক্রান্ত প্রধান বিচারপতি, হাসপাতালে ভর্তি

স্ত্রীসহ করোনা আক্রান্ত প্রধান বিচারপতি, হাসপাতালে ভর্তি

0
223

ঢাকা- সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সদ্য নিয়োগ পাওয়া দেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বুধবার রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সুপ্রিম কোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সুপ্রিমকোর্ট প্রশাসন সূত্রে জানা যায়, প্রথমে প্রধান বিচারপতির স্ত্রী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর প্রধান বিচারপতিরও করোনার পজেটিভ ফল আসে। পরে বুধবার রাতে প্রধান বিচারপতিও হাসপাতালে ভর্তি করানো হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রধান বিচারপতির স্ত্রী ডালিয়া ফিরোজ গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন। এরপর বুধবার রাতে প্রধান বিচারপতিও হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের ভিআইপি ডিলাক্স কেবিনে চিকিৎসা নিচ্ছেন তিনি।

প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক মো. নূরুজ্জামানের নেতৃত্বে পাঁচ বিচারক মিলে আপিল বেঞ্চ পরিচালনা করছেন।

জানা যায়, তারা দুজনই সুস্থ আছেন। আজ দুপুর ১২টায় তাদের বিষয়ে মেডিকেল বোর্ড বসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here