Home দেশের খবর এবার পথচারীদের মাঝে কম্বল বিতরণ করলেন তৃতীয় লিঙ্গের রানা

এবার পথচারীদের মাঝে কম্বল বিতরণ করলেন তৃতীয় লিঙ্গের রানা

0
288

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- রংপুরে কয়েক দিন ধরে বিকেল গড়ার সাথে সাথেই দেখা দিয়েছে ঠান্ডা। অনেকটা বেলা গড়ে সূর্যের দেখা মিলেলেও নেই তার কোন চোট। এতে হোচট খেতে হচ্ছে বয়স্কো কর্মমূখী মানুষদের। পেটের দায়ে ঘর ছেড়ে বাধ্য হচ্ছেন তারা। তার উপর করোনার ভয় তো আছেই।

কর্মমূর্খী মানুষদের কষ্ট ভাগ করে নিতে এবার শতাধিক পথচারীদের মাঝ

নিজের অর্থায়নে কম্বল বিতরণ করলেন তৃতীয় লিঙ্গের আনোয়ারুল ইসলাম রানা।

সোমবার দুপুরে রংপুর নগরীর সিটি বাজার এলাকা, পায়রা চত্বর, সাতমাথা, কলাবাড়ী এলাকায় শতাধিক কম্বল ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মাক্স বিতরণ করেন।

এসময় তার সাথে সোনালী , খপিরোন, শাহানাজ , সুমাইয়া, নুপুর, ফরিদা, রাবেয়া, নুসরাত প্রমুখ উপস্থিত ছিলেন।

ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থার সভাপতি আনোয়ারুল ইসলাম রানা বলেন, আমরা শুধু মানুষের কাছে হাত পাতি না, অন্যদের পাশে দাড়িয়ে মানুষকে জানান দিতে চাই। আমরাও মানুষ আমাদেরও মনষত্ববোধ আছে।

এসময় তিনি, দুস্থ মানুষদের সহযোগীতায় সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

রিকশা চালক সমসের আলী কম্বল পেয়ে জানান, খুব ভালো নাগোছে, হামার আশে পাশে মেলা মানুষ আছে কায়য়ো দেয় নাই বাহে। হামরা যাক ভয় পাই তায় আইজ হামার পাশত দাড়াইল। আল্লা এমার ভাল করুক।

এর আগে বিভিন্ন সময়ে সমাজের অবহেলিত, অসহায় ও দুস্থ মানুষদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি ১৩ই জানুয়ারি নগরীর বিভিন্ন এলাকার ৫ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থার এই সভানেত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here